নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

চুনকা পুত্র আলী রেজা রিপন মারা গেছেন। Nafiz Ashraf.Tnntv24

চুনকা পুত্র আলী রেজা রিপন মারা গেছেন। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
চুনকা পুত্র আলী রেজা রিপন মারা গেছেন। Nafiz Ashraf.Tnntv24

চুনকা পুত্র আলী রেজা রিপন

মারা গেছেন!

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

মহান মুক্তিযুদ্ধের সংগঠক, ভাষা সৈনিক এবং নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান প্রয়াত আলী আহাম্মদ চুনকার বড় ছেলে ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর ছোট ভাই আহাম্মদ আলী রেজা রিপন ইন্তেকাল করেছেন।

 

সোমবার (৭ এপ্রিল) সকাল ৭টা ১০ মিনিটে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার চুনকা কুটিরে স্ট্রোক করলে তাকে তাৎক্ষণিকভাবে ইসলাম হার্ট সেন্টারে নেয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলী রেজা রিপনের বয়স ছিল ৫৫ বছর। তিনি দুই মেয়ে, এক ছেলে ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। এর আগে, ২০২১ সালের ৯ এপ্রিল তার স্ত্রী মিতা আহম্মেদ লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে মারা যান।

আলী রেজা রিপনের মৃত্যুতে নারায়ণগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চুনকা কুটিরে ভিড় করে তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন।

রিপনের ছোট ভাই আহাম্মদ আলী রেজা উজ্জ্বল জানান, বাদ আসর বায়তুল নূর জামে মসজিদে তার জানাযা অনুষ্ঠিত হবে। এরপর তাকে মাসদাইর সিটি কবরস্থানে তার মায়ের কবরে দাফন করা হবে।

তিনি আরও জানান, “শাওয়াল মাসের রোজা রেখেছিলেন রিপন। রাতে একসঙ্গে সেহেরি করেছিলেন। আমরা তার জন্য সবার নিকট দোয়া প্রার্থনা করছি।”

 

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!