নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

ছয় মাসে বাজেট বাস্তবায়ন মাত্র ২৬ শতাংশ

ছয় মাসে বাজেট বাস্তবায়ন মাত্র ২৬ শতাংশ

Facebook
WhatsApp
LinkedIn
ছয় মাসে বাজেট বাস্তবায়ন মাত্র ২৬ শতাংশ

অর্থনৈতিক সংকটের কারণে বাজেট বাস্তবায়ন চলছে ঢিমেতালে। চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ছয় মাস জুলাই-ডিসেম্বর পর্যন্ত সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ বাজেট বাস্তবায়ন করেছে মাত্র ২৬ শতাংশ। যা বিদায়ি ২০২২-২৩ অর্থবছরের তুলনায় এক শতাংশের কম। গত অর্থবছরের এই সময়ে বাজেট বাস্তবায়নের হার ছিল ২৭ শতাংশ।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের পরিসংখ্যান সূত্রে এসব তথ্য জানা গেছে। সম্প্রতি অর্থ বিভাগ চলতি অর্থবছরের প্রথম ছয় মাসের বাজেট বাস্তবায়নের এ হার চূড়ান্ত করেছে।

অর্থ বিভাগের পরিসংখ্যানে দেখা যায়, চলতি অর্থবছরের বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। এর মধ্যে অর্থবছরের প্রথম ছয় মাসে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা ব্যয় করেছে ১ লাখ ৯৪ হাজার ৪৪৫ কোটি টাকা। অর্থাৎ শতকরা বাস্তবায়নের হার ২৬ শতাংশ।

প্রান্তিক অনুযায়ী বাজেট বাস্তবায়নের হার বিশ্লেষণে দেখা গেছে, অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বাজেট বাস্তবায়ন হয়েছে ৮৪ হাজার ৬২১ কোটি টাকা। যা শতাংশের হিসেবে ১১ শতাংশ। দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ১ লাখ ৯ হাজার ৮২৩ কোটি টাকা ব্যয় করা হয়েছে। শতাংশের হিসেবে বাস্তবায়ন হার ১৫ শতাংশ। এর বিপরীতে গত ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে মোট ব্যয়ের পরিমাণ ছিল ১ লাখ ৮৪ হাজার ২০৯ কোটি টাকা। অর্থাৎ বাজেট বাস্তবায়নের হার কমলেও সার্বিকভাবে টাকার অঙ্কে ব্যয় বেড়েছে।
এদিকে চলতি অর্থবছরের মূল বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ছিল ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা। কিন্তু জাতীয় অর্থনৈতিক পরিষদে (এনইসি) তা সংশোধন করে ২ লাখ ৪৫ টাকায় নামিয়ে আনা হয়েছে। ফলে বাস্তবায়ন সক্ষমতার অভাবে এডিপি আকার কমছে ১৮ হাজার কোটি টাকা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!