নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

সংস্কারের আগে নির্বাচনের আয়োজন করা যাবে না-‘মার্চ ফর ড. ইউনূস’। Nafiz Ashraf.Tnntv24

সংস্কারের আগে নির্বাচনের আয়োজন করা যাবে না-‘মার্চ ফর ড. ইউনূস’। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
সংস্কারের আগে নির্বাচনের আয়োজন করা যাবে না-‘মার্চ ফর ড. ইউনূস’। Nafiz Ashraf.Tnntv24

সংস্কারের আগে নির্বাচনের আয়োজন

করা যাবে না-‘মার্চ ফর ড. ইউনূস’

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

‘মার্চ ফর ড. ইউনূস’ কর্মসূচিতে বক্তারা দাবি তুলেছেন-সংস্কারের আগে নির্বাচনের আয়োজন করা যাবে না। শুক্রবার ( ১৮ এপ্রিল ) বিকেলে নারায়ণগঞ্জ সদর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি থেকে সংস্কারের প্রয়োজনে অন্তর্বর্তী সরকারের মেয়াদকাল অন্তত ৫ বছর করারও দাবি জানায় ৷

‘নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণ’ ব্যানারে এ কর্মসূচিতে সোশ্যাল ইনফ্লুয়েন্সার আলিফ দেওয়ান, সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী কামরুল হাসান, হামিম হাসান, হাজী মিছির আলী কলেজের শিক্ষার্থী আল আমিন, মীর কাদিম হাজী আমজাদ আলী ডিগ্রি কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান কৌশিক, জুলাই আন্দোলনে আহত আকরাম সাঈদ, মো. রাব্বী বক্তব্য রাখেন৷

তারা কোনো রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত নন বলেও দাবি করেন৷

সামাজিক যোগাযোগ মাধ্যমে পূর্বঘোষিত এ কর্মসূচিতে বিভিন্ন পেশাজীবী শতাধিক ব্যক্তি অংশ নেন৷

একই ব্যানারে গত ১৪ এপ্রিল নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে ‘মার্চ ফর ইউনূস’ কর্মসূচি পালিত হয়৷

শুক্রবারের সমাবেশে বক্তারা বলেন, “নোবেল বিজয়ী ড. ইউনূসকে জনগণ ক্ষমতায় বসিয়েছে, সুতরাং এ সরকারের মেয়াদকাল কতটুকু হবে তাও নির্ধারণ করবে জনগণ৷ জুলাই আন্দোলনের বিচার এখনও হয়নি৷ ষড়যন্ত্রকারীরা নীল নকশা করছে আর কেউ কেউ আছেন নির্বাচন নিয়ে৷ দেশের গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে পরিপূর্ণ সংস্কারের আগে কোনো নির্বাচন করা যাবে না৷ মানুষের মৌলিক অধিকারগুলো আগে নিশ্চিত করতে হবে৷”

জুলাই গণহত্যার বিচার ও সংস্কারের আগে নির্বাচনের আয়োজন করলে আন্দোলনের ঘোষণা দিয়ে তারা বলেন, “সংস্কার না করে আমাদের রক্তের উপর দিয়ে নির্বাচন দিতে হবে৷ আমরা অনেকবছর নির্বাচনের অপেক্ষা করেছি, আর কয়েক বছরও করতে পারবো৷ কিন্তু সংস্কারের এ সুযোগ আমরা হাতছাড়া করবো না৷ রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হলে নির্বাচিত সরকারই আবার ফ্যাসিস্ট হয়ে উঠবে৷ ড. ইউনূসের নেতৃত্বের এ সরকারের কোনো রাজনৈতিক উদ্দেশ্য আমরা দেখছি, তাদের অন্তত সংস্কার কাজগুলো করতে দিন৷ আমরা ধৈর্য ধরতে প্রস্তুত আছি৷”

বক্তারা সংবিধান, বিচার বিভাগ, শিক্ষাখাত, সরকারি নিয়োগ, নির্বাচন ব্যবস্থা ও রাজনৈতিক ব্যবস্থার সংস্কার আগে জরুরি বলে মন্তব্য করেন৷

শহীদ মিনারে বক্তব্য শেষে সামনের সড়কে তারা মিছিলও করেন৷

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!