নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জের এমপি আল আমিনের দাবি স্থানীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ ইস্যু সমাধান করতে হবে।Tnntv24
নারায়ণগঞ্জ:টানবাজারে ঝুট ব্যবসায় জোসেফ বনাম জাহাঙ্গীর গ্রুপের মধ্যে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।Tnntv24
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
Next
Prev

ছাত্রলীগের হাতে খুন হওয়া জিসানের পরিবারের পাশে রূপগঞ্জের ওয়ান ফ্যামেলি

ছাত্রলীগের হাতে খুন হওয়া জিসানের পরিবারের পাশে রূপগঞ্জের ওয়ান ফ্যামেলি

Facebook
WhatsApp
LinkedIn
ছাত্রলীগের হাতে খুন হওয়া জিসানের পরিবারের পাশে রূপগঞ্জের ওয়ান ফ্যামেলি
Tnntv24. রূপগঞ্জ সংবাদদাতাঃ
 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের হাতে নিহত কলেজ শিক্ষার্থী জিসানের পরিবারের পাশে দাঁড়িয়েছেন রূপগঞ্জ ওয়ান ফ্যামিলি।
শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার মাসুমাবাদ এলাকায় গিয়ে রূপগঞ্জ ওয়ান ফ্যামিলির পক্ষ থেকে জাপান-বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান ও কুরিয়ান নাগরিক জিনাহ উপস্থিত থেকে জিসানের পরিবারকে নগদ অর্থ প্রদান করে সহায়তা করা হয়।
এ সময় জাপান বাংলাদেশ গ্রুপের ও ওয়ান ফ্যামিলির চেয়ারম্যান সেলিম প্রধান বলেন, স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারকে পতন করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা জীবনকে বাজি রেখে যে শ্রম দিয়েছিলেন তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আর ওই স্বৈরাচার সরকারকে পতন ঘটাতে গিয়ে অনেক ছাত্র প্রাণ দিয়েছেন। ওই ছাত্র আন্দোলনে কুরিয়ান নাগরিক জিনাহ গুলশান ক্লাবে ছিলেন। ওই সময় গুলশান ক্লাবের স্টাফদের দিয়ে বিশুদ্ধ পানিসহ খাবার সামগ্রী বিতরণ করিয়েছিলেন জিনাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন তাদের পাশে সকলকে দাঁড়াতে হবে, তাদের খোঁজখবর নিতে হবে বলেও মন্তব্য করেন সেলিম প্রধান ।
এ সময় কুরিয়ান নাগরিক জিনাহ বলেন, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হয়েছেন তাদের পরিবারকে  কিছু একটা ব্যবস্থা করার জন্য কুরিয়ার সরকারের কাছে আবেদন জানাবো। আশা করি কিছু একটা ব্যবস্থা হবে।
এ সময় জিসানের বাবা আলমগীর মোল্লা বলেন, আমার ছেলে জিসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিয়মিত অংশ নিয়ে ছিল। আর ছাত্র আন্দোলনে যাওয়াকে কেন্দ্র করেই গত ৩০ জুলাই রাতে ছাত্রলীগের সন্ত্রাসীরা জিসানকে হত্যা করে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!