নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

ছাত্র-জনতার গন-আন্দোলনের  থিমে সাজছে এবারের বানিজ্য মেলা : Nafiz Ashraf. Tnntv24

ছাত্র-জনতার গন-আন্দোলনের  থিমে সাজছে এবারের বানিজ্য মেলা : Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ছাত্র-জনতার গন-আন্দোলনের   থিমে সাজছে এবারের বানিজ্য মেলা : Nafiz Ashraf. Tnntv24

ছাত্র-জনতার গন-আন্দোলনের

 থিমে সাজছে এবারের বানিজ্য মেলা

Tnntv24.শফিকুল আলম ভুইয়া স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
ঢাকা আন্তর্জাতিক বানিজ্য মেলা ২০২৫

 আগামী  ১ জানুয়ারি শুরু হতে যাচ্ছে।চতুর্থ বারের মতো  রূপগঞ্জের পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিভিশন সেন্টারে (বিবিসি এফইসি)বানিজ্য মেলার স্হায়ী ভবনে আয়োজন করা হচ্ছে। এবারের মেলার মূল আকর্ষণ প্রবেশ গেইটে গত  জুলাই আগষ্টে ছাত্র -জনতার গণ- আন্দোলনের থিম থকবে। রপ্তানি উন্নয়ন ব্যুরো(ইপিবি) সূত্রে এ তথ্য জানা গেছে। এবিষয়ে ইপিবির সহকারী পরিচালক ও বানিজ্য মেলার সহকারী পরিচালক আবুহাসান বলেন, ১ জানুয়ারি থেকে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বানিজ্য মেলা শুরু হবে।

প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইইনূস সকাল ১০টায় মেলা প্রাঙ্গণে সশরীরে উপস্থিত থেকে  মেলা উদ্বোধন করবেন বলে সম্মতি দিয়েছেন। প্রতিবছরই আন্তর্জাতিক বানিজ্য মেলায় নতুন কিছু সংযোজন করা হয়। সে হিসাবে এবারের মেলায় মূল আকর্ষণ হচ্ছে। গত জুলাই -আগষ্টে গণ-আন্দোলনে ছাত্র -জনতার যে আত্মত্যাগ সেটা সামনে রেখে মেলা সাজানো হবে। শহীদদের প্রতি সন্মান জানাতে মেলা প্রাঙ্গণে শহীদ আবু সাঈদ কর্নার ও মীর মুগ্ধ কর্নার নামে দুটি কর্নার থাকবে।
একই সঙ্গে যুবকদের জন্য একটি যুবক (ইয়ুথ) প্যাভিলিয়ন থাকবে। মেলায় ছোট-বড় মিলিয়ে প্যাভিলিয়ন ও স্টলের সংখ্যা ৩৬২টি। মেলায় প্যাভিলিয়ন ও স্টল,হোটেল, রেস্তোরাঁর কাজ ঢিমেতালে চলছে। কাজের অগ্রগতি ৩০ ভাগ। আর ১০ দিন পরই নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে আন্তর্জাতিক বানিজ্য মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এবছর মেলার টিকিট অনলাইনে পাওয়া যাবে
জানিয়ে তিনি আরো বলেন,এরই মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কথা হয়েছে। ই- টিকেটিং হলে দর্শনার্থীরা মোবাইলে কিউআর কোড দেখিয়ে মেলায় প্রবেশ করতে পারবে।
গত বছরের মতো এ বছরও মেলায় প্রবেশ মূল্য, প্রাপ্ত বয়স্কদের জন্য ৫০ টাকা  আর অপ্রাপ্তবয়স্কদের জন্য ২৫ টাকা থাকছে। মেলায় দর্শনার্থীদের জন্য গত বছরের মতো এবারও স্পেশাল বিআরটিসির দ্বিতল ও ড্রাবল ডেকার বাস থাকছে। কুড়িল-বিশ্বরোড থেকে পূর্বাচল মেলা প্রাঙ্গণে ভাড়া থাকছে ৩৫ টাকা। গাড়ি পার্কিং ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।তা-ছাড়া নদী পথে ট্রলার যোগে মেলায় আাসার ব্যবস্হা রয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!