নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

ছেলেকে হত্যার পরে পুলিশে আত্মসমর্পণ করলেন ঘাতক বাবা : Nafiz Ashraf. Tnntv24

ছেলেকে হত্যার পরে পুলিশে আত্মসমর্পণ করলেন ঘাতক বাবা : Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ছেলেকে হত্যার পরে পুলিশে  আত্মসমর্পণ করলেন ঘাতক বাবা : Nafiz Ashraf. Tnntv24

ছেলেকে হত্যার পরে পুলিশে 

আত্মসমর্পণ করলেন ঘাতক বাবা

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুলফিয়ার জিহাদ (৬) নামে এক শিশুকে পানিতে ফেলে হত্যা করে পুলিশের কাছে  আত্মসমর্পণ করেছেন মানসিক বিকারগস্ত এক বাবা। ১০ ডিসেম্বর রাত ৯ টার দিকে ঘাতক বাবার দেওয়া তথ্য মতে,এশিয়ান হাইওয়ে সড়কের পাশে একটি ডোবা থেকে পুলিশের উপস্থিতিতপ লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিস।ঘাতক বাবা জুবায়ের হাসান হিমেল (৩০) নরসিংদির  সাটির পারা ইউনিয়নের নগর কান্দি গ্রামের  হানিফ মিয়ার ছেলে।

ঘাতক বাবা জুবায়ের হাসান হিমেলের স্বীকারোক্তির বরাত দিয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরির্শক মোঃ মিজান জানান, ঘাতক বাবা জুবায়েরের সাথে তার স্রীর দীর্ঘদিন যাবত পারিবারিক কলহ চলে আসছিলো। এর ই সূত্র ধরে তার স্ত্রী তাকে ফেলে অন্যত্র চলে যায়। পরে ছেলে জুলফিয়ার জিহাদকে নিয়ে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া চলে আসেন। ছেলেকে লালনপালন ও কাজকর্ম নিয়ে জটিলতা তৈরি হওয়ায় মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েন তিনি।

ছেলেকে বোঝা মনে হওয়ায় গত সোমবার দুপুরে তাকে পানিতে ফেলে হত্যা করে। মঙ্গলবার বিকেলে ৫টার দিকে ভুলতা পুলিশ ফাঁড়িতে এসে নিজেই ছেলেকে হত্যার কথা বলেন।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ মিজান আরো জানান,খবর শুনে তাৎক্ষণিক ভুলতা পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে খবর ,ফায়ার সার্ভিস এসে এশিয়ান হাইওয়ে সড়কের  মুন্সি পেট্রোল পাম্পের সামনে একটি জলাবদ্ধ ডোবার মধ্যে কচুরিপানার নিচ থেকে জুলফিয়ার জিহাদের  লাশ উদ্ধার করে।ঘাতক বাবাকে আটক করা হয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী জানান, এ ব্যাপারে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!