নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

“জয় বাংলা” বলে ক্ষমা চাইলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। Nafiz Ashraf.Tnntv24

“জয় বাংলা” বলে ক্ষমা চাইলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
“জয় বাংলা” বলে ক্ষমা চাইলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। Nafiz Ashraf.Tnntv24

“জয় বাংলা” বলে ক্ষমা চাইলেন

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

মোহাম্মদ আলী একজন বীর মুক্তিযোদ্ধা। জীবনের মায়া ত্যাগ করে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহন করেন তিনি। দেশের মানুষের স্বাধীনতায় অগ্রনী ভূমিকা পালন করেছেন। দল মত নির্বিশেষে তিনি একজন দেশের সম্পদ। তাঁর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞ বাঙালি জাতি। মুক্তিযোদ্ধার শূণ্যস্থান জাতি কখনো পূরণ করতে পারে না, তাই হয়তো শ্রদ্ধায় ও কৃতজ্ঞতায় সম্মান জানায় তাকে। তেমনি একজন নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার ও বিএনপির সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।


সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মুক্তিযোদ্ধাদের মাঝে অনুদানের চেক বিতরণের আয়োজিত অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগানে বক্তব্য শেষ করেছেন তিনি। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। তারাই ধারাবাহিকতায় ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।

তবে, সেদিন ভুল বসত ওই বাক্য (জয় বাংলা) ব্যবহার করেছেন বলে দাবি নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার ও বিএনপির সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী’র। জেলা প্রশাসকের দাওয়াতে মুক্তিযোদ্ধাদের সম্মানে সেদিন অসুস্থ শরীর নিয়ে উপস্থিত হয়েছিলেন তিনি। বক্তব্য শেষে ভুল বসত তিনি ‘জয় বাংলা’ বলেছেন। সেই সাথে তিনি সেদিনের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।

মঙ্গলবার সাংবাদিকদের সাথে আলাপকালে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা একই সাথে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সংসদ সদস্য ছিলাম। আমার ব্রেইনে সমস্যার কারণে আমি ব্যাংকক গিয়েছিলাম চিকিৎসার কারণে। সেখান থেকে আসার পরই জেলা প্রশাসকের দাওয়াতে আমি সেদিন ওই অনুষ্ঠানে অংশগ্রহন করেছিলাম। সেখানে ভুল বসত আমার মুখ থেকে ‘জয় বাংলা’ বাক্যটি বের হয়ে যায়। আমার সাথে টিপু সাহেবে সাথে কোন শত্রুতা নেই। সে আমার ছোট ভাই, সে যে রাজনীতির আদর্শ মানে আমিও সেই রাজনীতির আদর্শের একজন মানুষ। তবুও যদি সে আমার কথায় বা অন্য যারাই আছেন যদি আমার কথায় ব্যাথিত হয়ে থাকেন তাহলে আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী।

তিনি আরও বলেন, জয় বাংলা বলা আমাদের দীর্ঘ দিনের চর্চা করে রেখেছিলো ফ্যাসিস্ট হাসিনা। আমাদের সব কিছুতেই তিনি বাধ্য করতেন ‘জয় বাংলা’ বলার জন্য। আমি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের দায়িত্ব পালন করেছি মুক্তিযোদ্ধাদের স্বার্থে। কিন্তু আমি সব সময় আমার আদর্শে অটল ছিলাম। মুক্তিযোদ্ধাদের স্বার্থে আমার সেলিম ওসমান ও শামীম ওসমানদের সাথে সক্ষতা বজায় রাখতে হয়েছে। আমিই জোর দিয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে শুরু করে মুক্তিযোদ্ধাদের নানা উন্নয়ন মূলক কাজ গুলো করিয়েছি। কখনো তাদের থেকে কোন রাজনৈতিক ফয়দা হাসিল করার চেষ্টাও করিনি। সেই সময়ে আমাদের কোন উপায় ছিলো না, ফ্যাসিস্ট সরকারের আমলে সেলিম ওসমান, শামীম ওসমানের বিরুদ্ধে গিয়ে কেউ কথা বলবে সেই সাহস আমাদের ছিলো না। বিগত সময়ে মুক্তিযোদ্ধাদের প্রোগ্রামে আমাকে ‘জয় বাংলা’ বলার জন্য সেলিম ওসমান বাধ্য করেছেন। সেই জায়গা থেকেই আমি সেদিন জেলা প্রশাসকের প্রোগ্রামে ভুলবসত ‘জয় বাংলা’ কথাটা উচ্চারণ করেছি।

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেন, সেদিনের কথায় আমি অনুশোচনাবোধ করছি। আমার সেদিনের কথায় যদি কেউ ব্যাথিত হয়ে থাকেন তাহলে আমি আন্তরিক ভাবে সকলের কাছে, জাতির কাছে ক্ষমা প্রার্থণা করছি। আমার অসুস্থ শরীরে সকলকে নিয়ে সামনের দিন গুলো এগিয়ে যেতে চাই। আমি সকলের সহযোগীতা কামনা করেছি, সবাই আমাকে ক্ষমা করে উন্নয়ণ মূলক কাজে অংশগ্রহন করার সুযোগ দিবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বাঁচার সুযোগ দিবেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!