নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জ:টানবাজারে ঝুট ব্যবসায় জোসেফ বনাম জাহাঙ্গীর গ্রুপের মধ্যে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।Tnntv24
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
Next
Prev

জাতীয় নাগরিক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত : Nafiz Ashraf. Tnntv24

জাতীয় নাগরিক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত : Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
জাতীয় নাগরিক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত : Nafiz Ashraf. Tnntv24

নারায়ণগঞ্জ সদর থানা জাতীয় নাগরিক

কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

 

 নারায়ণগঞ্জ সদর থানা জাতীয় নাগরিক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) রাতে চাষাঢ়ার কলেজ রোডে জেলা পরিষদ ডাক বাংলো মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সদ্য গঠিত সদর থানা কমিটির প্রতিনিধি সদস্যরা উপস্থিত ছিলেন। সদর থানা কমিটির সদস্য সাবিত আল হাসানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট  আব্দুল্লাহ আল আমিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর থানা কমিটির সদস্য আহমেদুর রহমান তনু, শওকত আলী এবং কবি আরিফ বুলবুল।

নব গঠিত কমিটির সদস্যদের উদ্দেশ্যে অ্যাড. আব্দুল্লাহ আল আমিন বলেন, আমরা যেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে লড়াই করে ৫ আগস্ট হাসিনার পতন ঘটিয়েছি তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। আজকে আমরা দেখছি নতুন করে চাঁদাবাজি, সন্ত্রাসী, সিন্ডিকেট জন্ম হয়েছে। এই চিত্র আমাদের হতাশ করেছে। কিন্তু আমরা আমাদের বিজয় কাউকে ছিনিয়ে নিতে দিব না। ছাত্র জনতার এই অভ্যুত্থান শুধু একটি দলের বিরুদ্ধে নয়, বরং ঘুনে ধরা এই সিস্টেমের বিরুদ্ধে ছিলো। তাই আমরা সংগঠিত হয়ে এই সিস্টেমকে বদলাতে কাজ করবো। মানুষের ভোটে যেই দলই বিজয়ী হোক, তারা যেন পুরোনো অপরাজনীতিতে ফিরতে না পারে সেটাই আমাদের লক্ষ্য।

সভায় নব গঠিত কমিটির প্রতিনিধিরা নারায়ণগঞ্জের বিভিন্ন অসংগতি সহ করনীয় শীর্ষক আলোচনা ও পরামর্শ প্রদান করেন। পরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বরণে ১ মিনিট নীরবতা পালন করেন শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!