জামায়াতের আমির ডা:শফিকুর রহমান বলেছেন,ফ্যাসিস্ট
আওয়ামী লীগের মত বিএনপি সরকারও একনায়কতন্ত্র কামায়েম করার চেষ্টা করছে
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
সংসদের বিরোধী দলিয় নেতা ও বাংলাদেশ জামায়াতের আমির ডা:শফিকুর রহমান বলেছেন,ফ্যাসিস্ট আওয়ামী লীগের মত বিএনপি সরকারও একনায়কতন্ত্র কামায়েম করার চেষ্টা করছে। সিটি করপোরেশন ,জেলা পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দলিয় ক্যাডারদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। দ্রুত নির্বাচন দিয়ে সকল প্রতিষ্ঠানের প্রশাসকদের নিয়োগ বাতিল করতে হবে।
শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ জামতলা এলাকায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মহানগর জামায়াতে ইসলামীর কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদে বিরোধী দলিয় নেতা ,জামায়াতের আমীর ডা:শফিকুর রহমান এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বার। বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ নেতা মাওলানা মাঈনুদ্দিন আহমাদ,জামায়াতের ঢাকার এমপি সাইফুল আলম খান মিলন,নুরুল ইসলাম বুলবুল ,কামাল হোসেন ও কুষ্টিয়ার এমপি আফজাল হোসেন।
ডা:শফিকুর রহমান আরো বলেন,২৪ জুলাই আন্দোলন হয়েছিল বলেই ২৬ সালে নির্বাচন হয়েছিল। এ নির্বাচন হবার কথা ছিল না। সরকার জুলাই সনদ বাস্তবায়ন করতে অনিহা দেখাচ্ছে। জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে ,আহত হয়ৈছে, পঙ্গুত্ব বরণ করেছে তাদের খোজ খবর নিচ্ছে না সরকার। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের মত বিএনপি সরকার ব্যাংক গুলোতে কালো হাতের থাবা দিয়েছে। ইউনিভার্সিটি গুলো থেকে যোগ্য ভিসিদের সরিয়ে দলিয় নেতা -ক্যাডারদের বসিয়েছে। ডা:শফিকুর রহমান বাকশাল কয়েম করে অর্ধবসর থাকতে পারেনি। আপনারাও একদলিয় শাসন কায়েম করে টিকে থাকতে পারবেন না। তিনি নারায়ণগঞ্জে একজন নেতা বলতেন খেলা হবে। সেই নেতা এখন কোথায়? নারায়ণগঞ্জে ত্বকী হত্যাসহ অনেক হত্যাকান্ট ঘটেছে একটি হত্যাকান্ডেরো বিচার হয়নি। তানি আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বারের নাম ঘোষণা করেন।








