নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

জাহিদুল ইসলাম নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক। Nafiz Ashraf.Tnntv24

জাহিদুল ইসলাম নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
জাহিদুল ইসলাম নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক। Nafiz Ashraf.Tnntv24

জাহিদুল ইসলাম নারায়ণগঞ্জের

নতুন জেলা প্রশাসক

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে নারায়ণগঞ্জের ডিসি হিসেবে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগে ৩০ ডিসেম্বর কুষ্টিয়ার ডিসি মো. তৌফিকুর রহমানকে নারায়ণগঞ্জের ডিসি হিসেবে নিয়োগের আদেশ দেওয়া হয়েছিল। পরে ৬ জানুয়ারি নতুন এক প্রজ্ঞাপনে ওই আদেশ বাতিল করে মোহাম্মদ মাহমুদুল হককে নারায়ণগঞ্জের ডিসি পদে বহাল রাখা হয়। তবে তিন দিনের মাথায় আবারও আদেশ পরিবর্তন করে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে নারায়ণগঞ্জে বদলি করা হলো।

নারায়ণগঞ্জের নতুন ডিসি জাহিদুল ইসলাম

মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ২৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। ২০০৬ সালে তিনি লালমনিরহাট জেলার জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। রাজবাড়ির ডিসি হওয়ার আগে তিনি নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব ছিলেন। গত বছরের ৩০ অক্টোবর তাকে রাজবাড়ীতে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেছেন। তার জন্ম টাঙ্গাইল জেলায়। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং তার স্ত্রী গৃহিণী। তিনি যুক্তরাজ্যে উচ্চতর ডিগ্রি অর্জন করেন এবং দেশে ফিরে ২০২২ সালে উপসচিব পদে পদোন্নতি পান।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!