নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ হচ্ছে নারায়ণগঞ্জের হাজিগঞ্জে: Nafiz Ashraf.Tnntv24

‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ হচ্ছে নারায়ণগঞ্জের হাজিগঞ্জে: Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ হচ্ছে নারায়ণগঞ্জের হাজিগঞ্জে: Nafiz Ashraf.Tnntv24

‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ হচ্ছে

নারায়ণগঞ্জের হাজিগঞ্জে

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ করা হচ্ছে ।  শুক্রবার (১১ জুলাই) বিকেলে নগরীর হাজীগঞ্জ এলাকায়  জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আনুষ্ঠানিকভাবে‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’  নির্মাণ কাজের উদ্বোধন করেন।

জুলাই-আগস্ট ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। উদ্বোধনী আয়োজনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “জুলাইয়ের অকুতোভয় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি নারায়ণগঞ্জের ইতিহাসে নতুন একটি অধ্যায় যুক্ত করবে।”

স্মৃতিস্তম্ভ নির্মাণকাজ বাস্তবায়ন করছে নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগ।

উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন—নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হারুন অর রশিদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক নিরব রায়হান, জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!