নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

জুলাই ২৪ গণঅভ্যুথ্থানের বর্ষপূর্তিতে গণসংহতি আন্দোলনের বিনম্র শ্রদ্ধা। Nafiz Ashraf.Tnntv24

জুলাই ২৪ গণঅভ্যুথ্থানের বর্ষপূর্তিতে গণসংহতি আন্দোলনের বিনম্র শ্রদ্ধা। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
জুলাই ২৪ গণঅভ্যুথ্থানের বর্ষপূর্তিতে গণসংহতি আন্দোলনের বিনম্র শ্রদ্ধা। Nafiz Ashraf.Tnntv24

জুলাই ২৪ গণঅভ্যুথ্থানের বর্ষপূর্তিতে

গণসংহতি আন্দোলনের বিনম্র শ্রদ্ধা

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

জুলাই ২৪ এর গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে  জুলাই স্মৃতি স্তম্ভে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে গণসংহতি আন্দোলন। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় নারায়ণগঞ্জের হাজীগঞ্জে অবস্থিত জুলাই স্মৃতি স্তম্ভে এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন, নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, মহানগর কমিটির সমন্বয়কারী বিপ্লব খান, নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, জেলা রাজনৈতিক শিক্ষা সম্পাদক জাহিদ সুজন, ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল বাপ্পি, কার্যকরী সদস্য আওলাদ হোসেন, মহানগর  কমিটির কার্যকরী সদস্য এস এম রাব্বি, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু প্রমুখ।

শ্রদ্ধা জানিয়ে তরিকুল সুজন বলেন, ‘আজ জুলাই অভ্যুত্থান দিবস। এই দিনে আমরা প্রথমেই স্মরণ করছি আমাদের সূর্য সন্তানদের। শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের। আমরা নতুন বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। যে রাজনৈতিক বন্দোবস্তে রাষ্ট্র হয়ে উঠবে জনগণের। আর এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য চাই অর্থনৈতিক এবং সাংস্কৃতিক পুনর্গঠন। যে পুনর্গঠনের জন্য হাজারো ছাত্র-জনতা জীবন দিয়েছিল। বিচার, সংস্কার এবং নির্বাচন এই তিন আজকের বাংলাদেশের জাতীয় স্বার্থ।’

অঞ্জন দাস বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। হাজার হাজার মানুষকে গুম করে আয়না ঘরে বন্দী করে রেখে অত্যাচার চালিয়েছে। রাজনৈতিক কর্মীদের নামে হাজার হাজার গায়েবি মামলা দিয়েছে। আমাদের নেতাকর্মীদের নামে এখনো মিথ্যা মামলা ঝুলছে।’

বিপ্লব খান বলেন, ‘আমরা দেখেছি বিগত সময়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ বিএনপি-জামায়াতের নামে জুজুর ভয় দেখিয়ে মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছিল। মানুষের কাছ থেকে ভোটাধিকার কেড়ে নিয়ে ক্ষমতা কুক্ষিগত করেছিল। আমরা বর্তমানে আবার দেখতে পাচ্ছি, পতিত ফ্যাসিস্টরা ফিরে আসবে এরকম জুজুর ভয় দেখিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার, ন্যায্য আন্দোলনকে অন্তর্বর্তীকালীন সরকার দমন করছে। এটা গণঅভ্যুত্থানের আকাক্সক্ষার সাথে সাংঘর্ষিক।’

পপি রাণী সরকার বলেন, ‘আমরা অভ্যুত্থানের ১ বছর অতিক্রম করেছি। কিন্তু আক্ষেপের সুরেই বলতে হচ্ছে, এখনো শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ ও তাদের যথাযথ মূল্যায়ন করতে পারেনি সরকার। আহতরা সুচিকিৎসার অভাবে যন্ত্রণায় কাতরাচ্ছে। অনেকের উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া প্রয়োজন কিন্তু সেদিকে সরকারের যথাযথ খেয়াল নেই। অথচ এটিই ছিল এই সরকারের প্রথম ও গুরুত্বপূর্ণ কাজ। আমরা এখনো প্রত্যাশা রাখছি অন্তর্বর্তীকালীন সরকার সেদিকে তাকাবেন। তারাই এই দিন আমাদের উপহার দিয়েছে, সেটা ভুলে গেলে চলবে না।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!