নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

জুলাই ২৪ শহীদদের স্মরণে মোমশিখা প্রজ্জ্বলন ও তথ্যচিত্র প্রদর্শন।Nafiz Ashraf.Tnntv24

জুলাই ২৪ শহীদদের স্মরণে মোমশিখা প্রজ্জ্বলন ও তথ্যচিত্র প্রদর্শন।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
জুলাই ২৪ শহীদদের স্মরণে মোমশিখা প্রজ্জ্বলন ও তথ্যচিত্র প্রদর্শন।Nafiz Ashraf.Tnntv24

জুলাই ২৪ শহীদদের স্মরণে

মোমশিখা প্রজ্জ্বলন ও তথ্যচিত্র প্রদর্শন

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

গণসংহতি আন্দোলনের উদ্যোগে জুলাই ২৪ অভ্যুত্থানে শহীদদের স্মরণে মোমশিখা প্রজ্জ্বলন ও তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ আগস্ট) বিকেল ৫টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন এবং সঞ্চালনা করেন নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস।
বক্তব্য রাখেন মহানগরের সমন্বয়কারী বিপ্লব খান, নির্বাহী সমন্বয়ক পপি রাণী সরকার, জেলার যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, মহানগরের অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু, গার্মেন্টস শ্রমিক সংহতির নেতা দেলোয়ার হোসেন, যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক সাকিব হাসান হৃদয় ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জেলা সহ-সভাপতি সাঈদুর রহমান প্রমুখ।

সভায় তরিকুল সুজন বলেন, ‘আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। যে রাজনৈতিক বন্দোবস্তে রাষ্ট্র জনগণের হয়ে উঠবে। আর এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য চাই অর্থনৈতিক এবং সাংস্কৃতিক পুনর্গঠন। যে পুনর্গঠনের জন্য হাজারো ছাত্র জনতা জীবন দিয়েছিল। বিচার, সংস্কার এবং নির্বাচন এই তিন, আজকের বাংলাদেশের জাতীয় স্বার্থ।’

মহানগর সমন্বয়কারী বিপ্লব খান বলেন, ‘আওয়ামী লীগ বিগত সময়ে বিএনপি-জামায়াতের ভয়ের দোহাই দিয়ে মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে। এখন আবার সেই ফ্যাসিবাদী শক্তির ‘ফিরে আসা’র ভয়ের অজুহাতে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের গণতান্ত্রিক অধিকারকে দমন করছে, যা গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী।’

অনুষ্ঠানে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!