নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

জেদেরবশেই রাজাকার পুত্র মাকসুদকে চেয়ারম্যান নির্বাচিত

জেদেরবশেই রাজাকার পুত্র মাকসুদকে চেয়ারম্যান নির্বাচিত

Facebook
WhatsApp
LinkedIn
জেদেরবশেই রাজাকার পুত্র মাকসুদকে চেয়ারম্যান নির্বাচিত

প্রভাবশালীদের উচ্চ কন্ঠস্বরের জবাব দিয়ে দিল বন্দরবাসী। নির্বাচনের আগে যে আস্ফালন দেখিয়েছে তা বন্দরবাসীর মনে দাগকেটেছে বলেই ভোটের মাধ্যমে এমন জবাব । অনেকটা জেদেরবশেই রাজাকার পুত্র মাকসুদ হোসেনকে বেছে নিয়েছেন ভোটাররা। মাকসুদ হোসেন ১৫ হাজার ৩৫ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়ে বন্দর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ নেতা এম এ রশিদ।

বুধবার ৮ মে প্রথম ধাপে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন আওয়ামী লীগের এম এ রশিদ, সাবেক বিএনপি নেতা আতাউর রহমান মুকুল ও জাতীয় পার্টির নেতা মাকসুদ হোসেন। নারায়ণগঞ্জ-৫ সংসদিয় আসনের এমপি এ কে এম সেলিম ওসমান তার নিজ দল জাতীয় পার্টির নেতা মাকসুদের বিরোধীতা করে, প্রকাশ্যে রাজাকার পুত্র বলে ধিক্কার জানিয়ে আওয়ামী লীগ নেতা এম এ রশিদকে সমর্থন দেন। সেলিম ওসমানের ভাই নারায়ণগঞ্জ-৪ সংসদিয় আসনের এমপি শামীম ওসমানও প্রকাশ্যে এম এ রশিদকে সমর্থন দেন। এই সংসদ সদস্য ভাত্রীদ্বয় আতাউর রহমান মুকুল ও মাকসুদ হোসেনকে প্রত্যক্ষ্য এবং পরোক্ষ ভাবে চাপে রেখেছিল যাতে নির্বাচন থেকে তারা সরে দাঁড়ান। কিন্তু তাতে কাজ হয়নি।

বিজয়ী মাকসুদ হোসেন আনারস প্রতীকে ভোট পেয়েছেন ২৯ হাজার ৮৭৩, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এম এ রশিদ দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৮৩৮, আর আতাউর রহমান মুকুল চিংড়ি প্রতীকে ১২ হাজার ৬২২ ভোট পেয়েছেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!