নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

জ্বালানীর দাম বৃদ্ধির কারণে নাটকীয় ভাবে বাসভাড়া ও নিত্য পণ্যের দাম বৃদ্ধির সুযোগ নাই-বস্ত্র ও পার্ট মন্ত্রী । Tnntv24

জ্বালানীর দাম বৃদ্ধির কারণে নাটকীয় ভাবে বাসভাড়া ও নিত্য পণ্যের দাম বৃদ্ধির সুযোগ নাই-বস্ত্র ও পার্ট মন্ত্রী । Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
জ্বালানীর দাম বৃদ্ধির কারণে নাটকীয় ভাবে বাসভাড়া ও নিত্য পণ্যের দাম বৃদ্ধির সুযোগ নাই-বস্ত্র ও পার্ট মন্ত্রী । Tnntv24

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জ্বালানীর দাম বৃদ্ধির কারণে নাটকীয় ভাবে বাসভাড়া ও নিত্য পণ্যের দাম বৃদ্ধির সুযোগ নাই বলেও জানান। এক্ষেত্রে সকলের নজরদারি বাড়ানোর কথাও বলেন মন্ত্রী।

বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়। তাই জ্বালানির কারণে যে উৎপাদন ব্যাহত হয়ে রপ্তানি কমে গিয়েছে ব্যাপারটা এমন না। রপ্তানির বৈশ্বিক একটা মৃদুভাব সেটিও এটার একটা বড় নিয়ামক কারণ।

শনিবার বেলা ১১টায় নারায়ণগঞ্জের গোদনাইলে চিত্তরঞ্জন কটন মিলের যায়গায় গড়ে ওঠা নিট শিল্প পল্লী পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। এসময় মন্ত্রী আগামীতে নতুন বিনিয়োগকারিদের ফুয়েল ইন্টেন্সিভ ফ্যাক্টরির দিকে না গিয়ে লেস ফুয়েল ইন্টেন্সিভ ফ্যাক্টরি তৈরির আহ্বান জানান।

মন্ত্রী আরো বলেন, বিটিএমসির শিল্প প্লটগুলির মধ্যে দুইটি প্লট নিয়ে শিল্প স্থাপন করা হয়েছে। আরো দুইটি প্লট একই প্রতিষ্ঠান নিতে যাচ্ছেন। আর বাদবাকি যে প্লটগুলি আছে সেগুলিতে কিছু স্থানীয় দখল সমস্যা আছে। এই সমস্যাগুলি আগামী দিনে তড়িৎ সমাধান করে প্রত্যেকটি শিল্পপ্লটে আমরা বিনিয়োগের ব্যবস্থা করা হবে।

এসময় মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্টরা টেক্সটাইল শিল্প পল্লীর বর্ণালী কালেকশন লিমিটেড নামে একটি পোশাক কারখানা পরিদর্শন করেন। পরে বাকি প্লটগুলোও তারা পরিদর্শন করেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম এবং বিটিএমসির চেয়ারম্যান ব্রিঃ জেঃ এসএম জাহিদ হাসান, প্রকল্প পরিচালক (পিপিপি) বিটিএমসি কাজী ফিরোজ হোসেন, উপ-প্রধান হিসাব রক্ষক রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির, বর্ণালী কালেকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান সাব্বির।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!