নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক শীতলক্ষ্যায় নিখোঁজ।Tnntv24
সেলিম ওসমান সন্ত্রাসী,বললেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন। Tnntv24
Next
Prev

ঝুঁকিপূর্ণ ও নকশা বহির্ভূত ভবন চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেয়া হবে-রাজউক।Nafiz Ashraf.Tnntv24

ঝুঁকিপূর্ণ ও নকশা বহির্ভূত ভবন চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেয়া হবে-রাজউক।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ঝুঁকিপূর্ণ ও নকশা বহির্ভূত ভবন চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেয়া হবে-রাজউক।Nafiz Ashraf.Tnntv24

ঝুঁকিপূর্ণ ও নকশা বহির্ভূত ভবন চিহ্নিত করে

কঠোর ব্যবস্থা নেয়া হবে-রাজউক

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম বলেছেন, ঢাকাসহ সারাদেশে ঝুঁকিপূর্ণ ও নকশা বহির্ভূত ভবন চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেয়া হবে।  বসবাসযোগ্য নগরী গড়ে তুলতে কোনো প্রভাবশালী বা শক্তিশালী মহলকেও ছাড় দেয়া হবে না।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় রাজউকের নারায়ণগঞ্জ জোনাল অফিস (জোন-৮) এর নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

রাজউক চেয়ারম্যান আরও বলেন, নিয়মের ব্যত্যয় ঘটিয়ে নির্মিত ভবনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। নির্মাণাধীন ভবনে অনিয়ম পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে এবং রাজউকের কোনো কর্মকর্তা অনিয়মের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ইতিমধ্যে অতীতে অনিয়মে জড়িত কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, রাজউক সবসময় বাসযোগ্য ও নিরাপদ নগরী গড়তে জনগণকে সেবা দিয়ে যাচ্ছে। তাই জনগণেরও উচিত নিয়ম মেনে ভবন নির্মাণ করা এবং রাজউককে সহযোগিতা করা।

অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন রাজউকের সদস্য (যুগ্মসচিব) ড. মো. আলম মোস্তফা, সদস্য হারুন-অর-রশীদ, প্রধান প্রকৌশলী নুরুল ইসলাম, নারায়ণগঞ্জ জোনাল অফিসের অথরাইজড অফিসার এফ. আর. আশিক আহমেদ, জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!