নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

ডা.সায়েদুর রহমান বলেছেন,নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি নিরসনে সময় লাগবে:Nafiz Ashraf.Tnntv24

ডা.সায়েদুর রহমান বলেছেন,নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি নিরসনে সময় লাগবে:Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ডা.সায়েদুর রহমান বলেছেন,নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি নিরসনে সময় লাগবে:Nafiz Ashraf.Tnntv24

ডা.সায়েদুর রহমান বলেছেন,নিহতের

সংখ্যা নিয়ে বিভ্রান্তি নিরসনে সময় লাগবে

Tnntv24.অনলাইন ডেক্স:

রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি এলাকায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি নিরসন হতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। তিনি বলেন, আহতদের পর্যবেক্ষণে রাতে সিঙ্গাপুর থেকে ঢাকায় আসবে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল।

মঙ্গলবার (২২ জুলাই) বিকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

তিনি জানান, ‘উত্তরা আধুনিক মেডিক্যাল থেকে একজনের মৃতদেহ সিএমএইচে পাঠানো হয়েছে। সেই সংখ্যাটি নিয়ে আমাদের তথ্যের পার্থক্য দেখা দিয়েছে। আমরা বলেছি ১৫ জন, সিএমএইচে ১৫ জনের মৃতদেহ আছে। যদিও আইএসপিআরের তথ্যে ১৬ জন বলা আছে। তথ্যের পার্থক্যগুলো দূর হতে সময় লাগবে।

ডা. সায়েদুর রহমান জানান, বার্নে ভর্তি রোগীদের মধ্যে দুজনকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। এছাড়া শঙ্কামুক্ত রয়েছেন আরও ১০ জন। ৩০ জন এখনও ঝুঁকিতে রয়েছেন।

ডা. সায়েদুর রহমান বলেন, যেহেতু মৃতদেহ আর দেহাবশেষ নিয়ে কিছু পার্থক্য আছে, তাই বিষয়টি নিয়ে আরেকটু সময় নিয়ে জানাতে পারবো।

তিনি জানান, মঙ্গলবার (২২ জুলাই) রাতে সিঙ্গাপুরের একজন বিশেষজ্ঞ চিকিৎসক ও দুই জন নার্স ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে। আহতদের উন্নত চিকিৎসায় সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। সিঙ্গাপুরের চিকিৎসক দল বিভিন্ন হাসপাতালে আহতদের পর্যবেক্ষণ করবেন। কতজনের উন্নত চিকিৎসার প্রয়োজন সেই সিদ্ধান্ত দেবেন তারা। প্রয়োজনে আহতদের বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!