নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

ডেকে নিয়ে ত্বকীকে হত্যা করেছে-মেয়র ডা.আইভী

ডেকে নিয়ে ত্বকীকে হত্যা করেছে-মেয়র ডা.আইভী

Facebook
WhatsApp
LinkedIn
জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ’১৮

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র ডা. সেলিনা হায়াত আইভী ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আমাদের সন্তান ত্বকীকে ওরা ডেকে নিয়ে নির্মম নির্যাতন করে মেরে ফেলল। চারুগঞ্জ একাডেমি অব ফাইন আর্টস’র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শনিবার(৯ মার্চ ) বিকেলে আলী আহাম্মদ নগর পাঠাগার মঞ্চে তিনি এমনটাই দাবি করলেন। চারুগঞ্জ একাডেমি ষষ্ঠ বছরে পদার্পন করল। এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুর রহমান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চিত্র শিল্পী সন্ত্রাস বিরোধী ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বী, নারায়ণগঞ্জ চারুকলা ইস্টিটিউটের অধ্যক্ষ শমসুল আলম আজাদ, সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শঙ্কর রায় ও ধীমান সাহা জুয়েল।

মেয়র আরো বলেন, বিগত ১১ বছর ধরে আমি নারী দিবস পালন করতে পারছি না। কারণ এই ৮ মার্চ আমরা আমাদের সন্তান ত্বকীর লাশ পেয়েছিলাম। আমি যেহেতু রাশিয়ায় ছিলাম সে কারণে আগে থেকেই জানতাম ৮ মার্চ নারী দিবস। এই দিবসে রাশিয়াতে সেলিব্রেট করা হয়। আমাদের দেশে এটা ইদানিং শুরু হয়েছে।  কিন্তু এই ইদানিংয়ের মধ্যেই আবার বিগত দশ এগার বছর ধরে কোন ৮ মার্চ অনুষ্ঠানে আমি যাই না। এটাওতো আমাদের জন্য একটা মর্মান্তিক ঘটনা। আমাদের বাচ্চা, আমাদের সন্তানকে এই ভাবে ডেকে নিয়ে মেরে ফেলল? লাশ পেলাম শীতলক্ষ্যায়। এটাও আমাদের কারো কাম্য না। তাই শিশুরা এখন ছবি এঁকে এর প্রতিবাদ করছে।

নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের অধ্যক্ষ শামসুল আলম আজাদ বলেছেন, ছবি আঁকার মাধ্যমে বাচ্চারা ত্বকী হত্যার বিচার চাইছে। শিশুরা এমন অনেক কিছুই করতে পারে যা আমরা বড়রা করতে পারি না। নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বী বলেছেন, ছবি আঁকলেই শিল্পী হওয়া যায় না, শিল্পী হিসেবে গড়ে উঠার জন্য মনটাকে তৈরি করতে হয়।সবচে বড় কথা হল যে মানুষের প্রতি দায়বদ্ধ নয়। যার মানুষের প্রতি, সমাজের প্রতি, প্রকৃতির প্রতি, দেশের প্রতি  যার দায় নেই , সে যেমনি  মানুষ হতে পারে না, তেমনি শিল্পীও হতে পারে না।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!