নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু ১ জানুয়ারি:Nafiz Ashraf.Tnntv24

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু ১ জানুয়ারি:Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু ১ জানুয়ারি:Nafiz Ashraf.Tnntv24
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য
মেলা শুরু ১ জানুয়ারি
Tnntv24.শফিকুল আলম ভূইয়া স্টাফ রিপোর্টার রূপগঞ্জ নারায়ণগঞ্জঃ

আগামী ১ জানুয়ারি নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচল উপশহরে  মাসব্যাপী শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)। বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ৩০তম এ মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এবার ‘আন্তর্জাতিক’ শব্দটি বাদ দিয়ে শুধু ‘ঢাকা বাণিজ্য মেলা’ নাম রাখার সিদ্ধান্ত হয়েছিল। ইপিবি কার্যালয়ে গত ১৮ আগস্ট অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে বাণিজ্য মেলার স্টিয়ারিং কমিটির কাছে এ প্রস্তাব টেকেনি। তাই মেলার নাম থাকছে আগের মতোই। ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার  ইপিবি জানিয়েছে, বাণিজ্য মেলা উপলক্ষ্যে আগামী ২৯ ডিসেম্বর বেলা ১১টায় সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে । সংবাদ সম্মেলনে ৩০তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার সার্বিক দিক তুলে ধরবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। জানা গেছে, দর্শনার্থীদের দেশের ইতিহাস জানার সুযোগ দিতে এবারের মেলায় ‘বাংলাদেশ স্কয়ার’ নামে প্রাঙ্গণ রাখা হচ্ছে। মেলায় ৩২০টির মতো স্টল থাকবে এবং প্রবেশ টিকিটের দাম থাকছে জনপ্রতি ৫০ টাকা। মেলা উপলক্ষে কুড়িল বিশ্বরোড থেকে মেলা প্রাঙ্গণে বিআরটিসির দ্বিতল পরিবহন থাকছে। এ ছাড়াও মেলায় ভুলতা থেকে বিআরটিসি বাস দিয়ে আসা যায়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!