নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

তথ্য উপদেষ্টা নারায়ণগঞ্জে শহীদ সুমাইয়ার পরিবারে ঈদে সাক্ষাৎ করেন। Nafiz Ashraf.Tnntv24

তথ্য উপদেষ্টা নারায়ণগঞ্জে শহীদ সুমাইয়ার পরিবারে ঈদে সাক্ষাৎ করেন। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
তথ্য উপদেষ্টা নারায়ণগঞ্জে শহীদ সুমাইয়ার পরিবারে ঈদে সাক্ষাৎ করেন। Nafiz Ashraf.Tnntv24

তথ্য উপদেষ্টা নারায়ণগঞ্জে শহীদ সুমাইয়ার

পরিবারে ঈদে সাক্ষাৎ করেন

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

জুলাই-আগস্ট গণঅভূথ্থানে শহীদ সুমাইয়া আক্তারের পরিবারের সাথে ঈদের দিন দেখা করেছে সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। গণঅভূথ্থান চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে সুমাইয়া আক্তার শহীদ হন।

সোমবার (৩১ মার্চ) সকাল ১০টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (এনসিসি) ১ নম্বর ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লায় সুমাইয়ার পরিবারের বাসায় উপস্থিত হন উপদেষ্টা মাহফুজ আলম।

শহীদ সুমাইয়ার মা’র সাথে কথা বলছেন উপদেষ্টা মাহফুজ

তার সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, তামিম আহমেদ, দক্ষিণ অঞ্চলের সংগঠক শওকত আলি, এনসিপি নারায়ণগঞ্জের সংগঠক জোবায়ের হোসেন তামজীদ, ফয়সাল আহমেদ, ফজলে রাব্বি, সোহেল খান সিদ্দিক, রাইসুল ইসলাম, শাহাবুদ্দিনসহ অন্যরা।

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সুমাইয়ার মা’য়ের হাতে ঈদ উপহার ও আর্থিক সহায়তা তুলে দেন এবং শহীদ পরিবারের খোঁজখবর নেন। প্রায় ৩০ মিনিট সময় ধরে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং চলমান মামলার অগ্রগতি সম্পর্কেও অবহিত হন।

এসময় মাহফুজ আলম বলেন, সুমাইয়ার মতো অসংখ্য মানুষ বিগত ফ্যাসিস্ট সরকারের হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন। বর্তমান সরকার এসব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। ভুক্তভোগী পরিবারগুলোর পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব।

গতবছরের ২০ জুলাই বিকেলে ‘বৈষম্যবিরোধী আন্দোলন’-এর সময় সিদ্ধিরগঞ্জের পাইনাদী এলাকায় অবস্থিত নিজ বাসার ছয়তলার বারান্দায় দাঁড়িয়ে আন্দোলনের দৃশ্য দেখছিলেন সুমাইয়া আক্তার। সে সময় হেলিকপ্টার থেকে ছোড়া গুলি তার মাথায় বিদ্ধ হলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত সুমাইয়ার কোলেই ছিল তার ঘুমন্ত শিশু কন্যা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!