নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

তারেক রহমানকে নিয়ে আশালীন মন্তব্য করায় নারায়ণগঞ্জে বিক্ষোভ। Nafiz Ashraf.Tnntv24

তারেক রহমানকে নিয়ে আশালীন মন্তব্য করায় নারায়ণগঞ্জে বিক্ষোভ। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
তারেক রহমানকে নিয়ে আশালীন মন্তব্য করায় নারায়ণগঞ্জে বিক্ষোভ। Nafiz Ashraf.Tnntv24

তারেক রহমানকে নিয়ে আশালীন

মন্তব্য করায় নারায়ণগঞ্জে বিক্ষোভ

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ।

শনিবার (১৯ জুলাই) বিকেলে বিক্ষোভ সমাবেশটি নারায়ণগঞ্জ তিন শ’ শয্যা বিশিষ্ট হাসপাতাল সড়কে অনুষ্ঠিত হয়। পরে শহরের নবাব সলিমুল্লা ও বঙ্গবন্ধু সড়কে মিছিল করে দলটির নেতৃবৃন্দ।

জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব, জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুসহ জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদল, শ্রমক দলসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, ‘তারেক রহমানের সাথে লন্ডনে ড.ইউনুস মিটিং করে নির্বাচনের দিন তারিখ ঠিক করেছেন। সেই নির্বাচন বাধাগ্রস্থ করা হচ্ছে। খুব শীঘ্রই তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবেন। তাই ষড়যন্ত্রকারীদের মাথা খারাপ হয়ে গেছে। এরপর যদি তারেক রহমানকে নিয়ে কেউ বাজে মন্তব্য করে। কেউ এমন দৃষ্টতা দেখালে আপনারা তাৎক্ষণিক জবাব দেবেন। সে যেই দলের লোকই হোক না কেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!