নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
রূপগঞ্জে বিদ্যুতের অবৈধ লাইন: ঝুঁকিপূর্ণ কয়েক হাজার মানুষের জীবন।Tnntv24
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
Next
Prev

তারেক রহমানের বার্তা পৌঁছে দিতেই  রূপগঞ্জে কৃষক  সমাবেশ : Nafiz Ashraf.Tnntv24

তারেক রহমানের বার্তা পৌঁছে দিতেই  রূপগঞ্জে কৃষক  সমাবেশ : Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
তারেক রহমানের বার্তা পৌঁছে দিতেই  রূপগঞ্জে কৃষক  সমাবেশ : Nafiz Ashraf.Tnntv24

তারেক রহমানের বার্তা পৌঁছে দিতেই 

রূপগঞ্জে কৃষক  সমাবেশ

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
কৃষিনির্ভর বাংলাদেশ এবং কৃষি রফতানি নির্ভর বাংলাদেশ গড়তে তারেক রহমানের ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’ বার্তাটি কৃষকদের মাঝে পৌঁছে দিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কৃষক সমাবেশের আয়োজন করেন  জেলা কৃষক দলের সভাপতি ডাঃ শাহীন।
গতকাল শনিবার  সারাদেশে কৃষক সমাবেশের অংশ হিসেবে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হোরগাও এলাকায় এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করা হয় এবং কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নেতৃবৃন্দ।
সভায় বক্তব্য রাখেন, জেলা কৃষকদলের সদস্য সচিব রিফাত খান, ঢাকা বিভাগ কৃষকদলের সাংগঠনিক সম্পাদক দিপু হায়দার খান,কেন্দ্রীয় কৃষকদলের ক্ষুদ্র ও কুটির বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নাঈম,কেন্দ্রীয় কৃষকদলের সহ সাংগঠনিক আছিফ মোস্তফাসহ আরো অনেকে।
এ সময় বক্তারা বলেন, তারেক রহমানের বার্তা পৌঁছে দিতেই সারাদেশে এই কৃষক সমাবেশ আয়োজন করা হচ্ছে। বিএনপি ক্ষমতায় আসলে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মতো তারেক রহমানও কৃষকদের কল্যাণে কৃষিনির্ভর বাংলাদেশ গড়বেন।
আরও বলেন, তারেক রহমান যদি দেশে থাকতেন, তাহলে তিনি নিজেই সশরীরে আপনাদের কাছে আসতেন এবং বক্তব্য রাখতেন। কিন্তু তার উদ্যোগেই আজ সারাদেশে কৃষকদের সংগঠিত করার লক্ষ্যে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। কারণ তিনি মনে করেন, ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’। তাই তিনি কৃষিনির্ভর বাংলাদেশ গড়তে চান। তিনি বলেন, পতিত শেখ হাসিনার সরকারের আমলে দেশে কৃষকের কোনো মূল্য ছিল না। তারা তাদের কষ্টার্জিত ফসলের মূল্য পায়নি। বরং দেশের দুই তৃতীয়াংশ খেটে খাওয়া মানুষকে বিনা কারণে জেলে যেতে হয়েছে। পুলিশ ও আদালতে টাকা খরচ করতে করতে নিঃস্ব হতে হয়েছে।
সমাবেশ থেকে আগামী নির্বাচনে দেশকে রক্ষা করতে ধানের শীষের বিজয় নিশ্চিতের জন্য সবাইকে প্রস্তুত হওয়ার আহ্বান জানানো হয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!