নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

তিন লাখ টাকা চাঁদার দিয়েছি,তা ফেরৎ নেব- চেম্বার সভাপতি ।Nafiz Ashraf.Tnntv24

তিন লাখ টাকা চাঁদার দিয়েছি,তা ফেরৎ নেব- চেম্বার সভাপতি ।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
তিন লাখ টাকা চাঁদার দিয়েছি,তা ফেরৎ নেব- চেম্বার সভাপতি ।Nafiz Ashraf.Tnntv24

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

 

নারায়ণগঞ্জে হুমকি ধামকির প্রেক্ষিতে ব্যবসায়ী সংগঠনকেও চাঁদা দিতে হয়েছে উল্লেখ করে নারায়ণগঞ্জ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রিজ এর নতুন সভাপতি মাসুদুজ্জামান মাসুদ সেই চাঁদার টাকা ফেরৎ আনবেন বলে  মন্তব্য করেছেন। আর বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে বাংলাদেশ থেকে গার্মেন্টস শিল্প সরিয়ে একটি দেশে নিতে চেষ্টা চালানো হচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম।

শনিবার (৭ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সংবাদ সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন, চেম্বারের সভাপতি মাসুমুজ্জামান মাসুদ এবং বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম।

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কাছে দশ লাখ টাকা ও বিকেএমইএ’র কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবী করা হয়েছে বলে অভিযোগ করে চেম্বারের সভাপতি মাসুমুজ্জামান মাসুদ বলেন, এর মধ্যে চেম্বার তিন লাখ টাকা এবং বিকেএমইএ পাঁচ লক্ষ টাকা চাঁদা দিয়েছে। দশ লাখ টাকার দাবী ছিল, তিন লাখ টাকায় মিটিয়েছি। সাত লাখ টাকার জন্য চাপ আছে। আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান বিকেএমইএ ও পাঁচ লাখ চাঁদা দিয়েছে বাধ্য হয়ে।

তিনি বলেন, এই চাঁদার টাকা ফেরত দিতে হবে। আমি নাম উল্লেখ করলাম না, সময় দিলাম। প্রয়োজনে শহীদ মিনারে গিয়ে এদের লাল কার্ড দেখাবো, প্রয়োজনে শহর থেকে বের করে দেব। দলীয় প্রধানদের লিখিত অভিযোগ দেব। তিনি আরো বলেন, আপনারা জানেন গত কয়েকদিন কীভাবে চাঁদাবাজি হয়েছে। কীভাবে হুমকি ধমকি দেয়া হচ্ছে। আমার চেম্বারও আক্রান্ত।

তিনি বলেন, শ্রমিক ভাইদের বলব কারও উস্কানিতে পা দেবেন না। এর ফলে আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন, দেশ ক্ষতিগ্রস্ত হবে। যারা বিদেশীদের দ্বারা লালিত পালিত হয়ে কাজ করছে তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।

এদিকে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে বাংলাদেশ থেকে গার্মেন্টস শিল্প সরিয়ে একটি দেশে নিতে চেষ্টা চালানো হচ্ছে বলে ইঙ্গিত দিয়ে বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, শ্রীলংকায় যখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হল তখন সেখান থেকে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশে চলে আসে। বাংলাদেশে অস্থিরতা তৈরি করে কেউ তার দেশে হয়ত এটা নিয়ে যেতে চাইছে। আমি দেশের নাম উল্লেখ করলাম না। তিনি বলেন, গতকাল ইন্ডিয়ার একটি পত্রিকায় এ ব্যাপারে নিউজ ছাপা হয়েছে। তাদের দেশে অনেক অর্ডার যাচ্ছে। তিনি বলেন, শ্রমিক ভাইদের বলব কারও উস্কানিতে পা দেবেন না। এর ফলে আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন, দেশ ক্ষতিগ্রস্ত হবে। যারা বিদেশীদের দ্বারা লালিত পালিত হয়ে কাজ করছে তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, তারা মরিয়া হয়ে চেষ্টা করছে। তাই আমাদের সতর্ক হতে হবে। বিভিন্ন এলাকায় গার্মেন্টসে অরাজকতা করা হচ্ছে। সেসমস্ত এলাকার রাজনৈতিক ও শ্রমিক নেতৃবৃন্দদের এই ক্রান্তিলগ্নে ভূমিকা পালন করতে হবে।

 

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!