নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

তিন শ’ ফিট সড়কে রামপুড়া করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির :Nafiz Ashraf.Tnntv24

তিন শ’ ফিট সড়কে রামপুড়া করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির :Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
তিন শ’ ফিট সড়কে রামপুড়া করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির :Nafiz Ashraf.Tnntv24

তিন শ’ ফিট সড়কে রামপুড়া করিডোর

চালুর পরিকল্পনা ডিএনসিসির 

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ

প্রগতি সরণির যানজট নিরসনে বিকল্প রাস্তা নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

গত শনিবার  ৩০০ ফিট সড়কের দ্বিতীয় ইউটার্ন থেকে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আফতাব নগর হয়ে রামপুরা পর্যন্ত তিনটি করিডোর খোলার সম্ভাব্যতা যাচাইয়ে সরেজমিন পরিদর্শনে গিয়ে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ এ তথ্য জানান।তিনি  বলেন, এই তিনটি করিডোর যদি খুলে দেওয়া যায়, তাহলে প্রগতি সরণি এলাকার পাশাপাশি আশপাশের এলাকার যানজটও সহনীয় মাত্রায় চলে আসবে।

প্রশাসক জানান, এই উদ্যোগ বাস্তবায়নে ডিএনসিসির সঙ্গে যৌথভাবে কাজ করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও এমআরটি কর্তৃপক্ষ।

উল্লেখ্য, প্রগতি সরণির বিভিন্ন পয়েন্টে চলমান মেট্রোরেল নির্মাণকাজের কারণে আশপাশের এলাকায় তীব্র যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। এ সমস্যা সমাধানে কিছু ডাইভারশন রাস্তা ও সার্ভিস লেন প্রস্তুতের নির্দেশনাও দিয়েছেন ডিএনসিসি প্রশাসক।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ এজাজ জানান, বসুন্ধরা, স্বদেশসহ অন্যান্য হাউজিং প্রকল্পগুলোর সঙ্গে আলোচনা হয়েছে এবং তারা সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে।

এসময় ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!