নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

তেলবাজদের সতর্ক করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।Nafiz Ashraf.Tnntv24

তেলবাজদের সতর্ক করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
র‍্যাবকে জনসেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা। Nafiz AShraf.Tnntv24

তেলবাজদের সতর্ক করলেন

স্বরাষ্ট্র উপদেষ্টা

Tnntv24.ডেক্স রিপোর্ট:

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম বলেছেন, কে ভবিষ্যতে ক্ষমতায় আসবে তাকেই আপনারা তেল দেওয়া শুরু করে দিয়েছেন, আপনার তেল আপনি রিজার্ভ করে রেখে দেন।

ফাইল ছবি

তিনি আরও বলেন, ‘আপনারা যে যাদের তেল দেওয়া শুরু করে দিয়েছেন, ক্ষমতায় আসলে সেসময় দেখবেন আপনার তেল শেষ হয়ে গেছে। আরেকজন তেল দিয়ে আপনার চেয়ে এগিয়ে গেল। আপনার তেল আপনি রিজার্ভ করে রেখে দেন। কারো তেল দেওয়ার দরকার নাই, এই তেলটা বাজারে থাকলে জিনিসপত্রের দাম কমবে।’

তেলবাজি বন্ধ করতে হবে জানিয়ে প্রসঙ্গক্রমে তিনি আরও বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে যাচ্ছে, আবার ওদিক দিয়ে হারামের পয়সা পকেটে নিচ্ছি, কোনো লাভ হবে না। হারামের পয়সা পকেটে রেখে নামাজ পড়লে হুজুররা বলতে পারবে নামাজ কবুল হয় কি হয় না।

এছাড়া, শীর্ষ সন্ত্রাসীরা জামিন পেয়ে যাচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তাদের (সন্ত্রাসী) কিন্তু আটকানো সম্ভব না। তারা ২০-২৫ বছর জেল খাটার পর আইনি প্রক্রিয়ায়ই কিন্তু বের হয়ে যাচ্ছে।’

সন্ত্রাসীরা জেল থেকে বের হয়ে সমাজে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য স্বরাষ্ট্র উপদেষ্টা আইন-শৃঙ্খলা বাহিনীকে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেন এবং এক্ষেত্রে সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না বলে জানান।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!