নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক শীতলক্ষ্যায় নিখোঁজ।Tnntv24
সেলিম ওসমান সন্ত্রাসী,বললেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন। Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদদের স্মরণে স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন।Tnntv24
রূপগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১জন গ্রেফতার:Tnntv24
Next
Prev

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে প্রবাসী নিবন্ধন চলছে,নিবন্ধন ৩ লাখ অতিক্রম করেছে।Nafiz Ashraf.Tnntv24

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে প্রবাসী নিবন্ধন চলছে,নিবন্ধন ৩ লাখ অতিক্রম করেছে।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে প্রবাসী নিবন্ধন চলছে,নিবন্ধন ৩ লাখ অতিক্রম করেছে।Nafiz Ashraf.Tnntv24

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে প্রবাসী নিবন্ধন চলছে,

নিবন্ধন ৩ লাখ অতিক্রম করেছে

Tnntv24.অনলাইন ডেক্স:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধন করেছেন ৩ লাখ ৮ হাজার ২৭০ জন।

আজ বৃহস্পতিবার ( ১১ ডিসেম্বর ) বেলা ১২টায় ইসির ওয়েবসাইট থেকে এই তথ্য পাওয়া গেছে।

নিবন্ধিতদের মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন সৌদি আরবে থাকা প্রবাসীরা। উল্লেখিত সময়ে দেশটিতে থাকা ৮৪ হাজার ৭৬৭ জন প্রবাসী নিবন্ধন করেছেন।

এবারই প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার উদ্যোগ নিয়েছে ইসি। এ ক্ষেত্রে প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি, ভোটের দায়িত্বে নিয়োজিতরা এ ব্যবস্থায় ভোট দিতে পারবেন। এ জন্য অ্যাপে নিবন্ধন করতে হবে।

গত ১৯ নভেম্বর থেকে নিবন্ধন শুরু হয়েছে, চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।

যেসব দেশে নিবন্ধন চলছে, সেগুলোর মধ্যে রয়েছে—দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিসর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরব ইত্যাদি।

ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে। ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!