নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

দুর্বৃত্ত রক্ষার সরকার পালিয়ে গেলেও এখন নতুন নতুন দুর্বৃত্ত তৈরি হচ্ছে-রফিউর রাব্বী।Nafiz Ashraf.Tnntv24

দুর্বৃত্ত রক্ষার সরকার পালিয়ে গেলেও এখন নতুন নতুন দুর্বৃত্ত তৈরি হচ্ছে-রফিউর রাব্বী।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
দুর্বৃত্ত রক্ষার সরকার পালিয়ে গেলেও এখন নতুন নতুন দুর্বৃত্ত তৈরি হচ্ছে-রফিউর রাব্বী।Nafiz Ashraf.Tnntv24

দুর্বৃত্ত রক্ষার সরকার পালিয়ে গেলেও এখন

নতুন নতুন দুর্বৃত্ত তৈরি হচ্ছে-রফিউর রাব্বী

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

দুর্বৃত্ত রক্ষার সরকার পালিয়ে গেলেও এখন নতুন নতুন দুর্বৃত্ত তৈরি হচ্ছে। পূর্বের দুর্নাম ঘুচিয়ে এখনো বিচার বিভাগ মুক্ত হতে পারে নি। এখনো বহু ক্ষেত্রেই বিগত সরকারের ধারাবাহিকতা চলছে।

মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৪৭ মাস উপলক্ষে আলোক প্রজ্বলন কর্মসূচির অনুষ্ঠানে ত্বকীর বাবা রফিউর রাব্বী এসব কথা বলেন। নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে শনিবার (৮ জুন) সন্ধ্যায় আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তন প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জিয়াউল ইসলাম কাজল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি। এছাড়াও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি এড. প্রদীপ ঘোষ বাবু, বাসদের জেলা আহ্বায়ক নিখিল দাস, সিপিবির জেলা সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু, ন্যাপের জেলা সাধারণ সম্পাদক এড. আওলাদ হোসেন, গণসংহতি আন্দোলনের জেলা নির্বাহী সমন্বয়ক অঞ্জন দাস, মহিলা পরিষদের জেলা সহ-সম্পাদক শোভা সাহা, দুর্বৃত্তদের দ্বারা নিহত দিদারুল ইসলাম চঞ্চলের ভাই মোহাম্মদ তুষার এবং সামাজিক সংগঠন ‘সমমনাদের’ সাবেক সভাপতি দুলাল সাহা।

রফিউর রাব্বী বলেন, দুর্বৃত্ত রক্ষার সরকার পালিয়ে গেলেও এখন নতুন নতুন দুর্বৃত্ত তৈরি হচ্ছে। পূর্বের দুর্নাম ঘুচিয়ে এখনো বিচার বিভাগ মুক্ত হতে পারে নি। এখনো বহু ক্ষেত্রেই বিগত সরকারের ধারাবাহিকতা চলছে। দেদারসে মামলা বাণিজ্য চলছে, মব জাস্টিসের নামে বর্বরতা চলছে, সরকার এসব নিয়ন্ত্রণ করতে পারছে না। পুলিশ ও অন্যান্য বাহিনী এখনো আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যথাযথ ভূমিকা রাখতে পারছে না। পুলিশ ও বিএনপি মিলেমিশে মামলা বাণিজ্য করছে।”

তিনি বলেন, “ত্বকী হত্যার বিচারে বর্তমান সরকার কিছুটা তৎপর হলেও আশানুরূপ কোনো অগ্রগতি হচ্ছে না। আমরা দ্রুত আদালতে ত্বকী হত্যার অভিযোগপত্র দিয়ে বিচার প্রক্রিয়া শুরু করার দাবি জানাচ্ছি। সাগর-রুনি, তনুসহ নারায়ণগঞ্জের সকল হত্যার দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আমরা আশা করি, সরকার জনগণের সাংবিধানিক অধিকার রক্ষায় যথাযথ ভূমিকা রাখবে, ধ্বংসস্তুপ থেকে বিচার ব্যবস্থাকে তুলে এনে আইনের শাসন প্রতিষ্ঠা করবে।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনা সরকার সাড়ে এগারো বছর ত্বকী হত্যার বিচার বন্ধ করে রেখেছিল। বর্তমান সরকার আগামী এপ্রিলে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। এই সরকারও যেন শেখ হাসিনা সরকারের মতো বিচার অসমাপ্ত রেখে বিচারের কাঠগড়ায় দাঁড়ায়, তা আমরা চাই না।”

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খাঁ সড়ক থেকে নিখোঁজ হয় ত্বকী। দু’দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ওই বছরের ১২ নভেম্বর আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত ভ্রমর আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান, আজমেরীর নেতৃত্বে ত্বকীকে অপহরণ ও হত্যা করা হয়। ২০১৪ সালের ৫ মার্চ র‌্যাব সংবাদ সম্মেলন করে জানায়, ওসমান পরিবারের নির্দেশে তাদের টর্চার সেলে ১১ জন মিলে ত্বকীকে হত্যা করেছে। অভিযোগপত্র পেশের ঘোষণা দেওয়া হলেও এখনো তা আদালতে জমা দেওয়া হয়নি।

ত্বকী হত্যার বিচার শুরু এবং আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ আলোক প্রজ্বলন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!