নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুক ১১টি এরিয়াল প্লাটফর্ম ল্যাডার অত্যাধুনিক গাড়ির চাবি হস্তান্তর করেন। Nafiz Ashraf.Tnntv24

দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুক ১১টি এরিয়াল প্লাটফর্ম ল্যাডার অত্যাধুনিক গাড়ির চাবি হস্তান্তর করেন। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুক ১১টি এরিয়াল প্লাটফর্ম ল্যাডার অত্যাধুনিক গাড়ির চাবি হস্তান্তর করেন। Nafiz Ashraf.Tnntv24
Tnntv24.রূপগঞ্জ( নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক বলেছেন, দুর্যোগ মোকাবেলায়  আগামীতে আরো উন্নয়ন করতে নিজস্ব প্রযুক্তি ও দক্ষ্য বিশেষজ্ঞ তৈরী করা হবে।  আগামীতে ভুমিকম্পে বড় ধরনের দুর্যোগ হলে তা মোকাবেলা করতে কি কি দুর্বলতা আছে তা চিহ্নিত করে পদক্ষেপ  গ্রহণ করা হবে।
দুর্যোগ ব্যবস্থাপনায় ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগে অনুসন্ধান উদ্ধার অভিযানের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরকে ১১টি এরিয়াল প্লাটফর্ম ল্যাডার অত্যাধুনিক গাড়ির চাবি হস্তান্তর করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।
শনিবার ( ১৯ অক্টোবর ) সকালে নারায়ণগঞ্জে রূপগঞ্জে পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মাল্টিপারপাস টেনিং গ্ৰাউন্ডে এ গাড়িগুলো হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক বলেছেন, দুর্যোগ মোকাবেলায় উপকূললীয় ব্যবস্থাপনা আন্তর্জাতিক ভাবে প্রশংসিত হয়েছে। আগামীতে আরো উন্নয়ন করতে আমাদের নিজস্ব প্রযুক্তি ও দক্ষ বিশেষজ্ঞ তৈরী করা। সকল রকম দুর্যোগ মোকাবেলায় জনগণকে সম্পৃক্ত করে দক্ষ সেচ্ছাসেবী ও আধুনিক প্রযুক্তি গড়ে তুলবো। দেশের ৬০ থেকে ৭০ টা জেলায় মানুষ দারিদ্রসীমায় প্রোটিনের অভাবে রয়েছে। আমরা তাদের প্রোটিনের অধিকার রক্ষায় এটাকেও দুর্যোগ হিসেবে আখ্যায়িত করছি। এজন্য প্রকল্প গ্রহণ করা হচ্ছে এ জনগোষ্ঠীকে দরিদ্র সীমার নিচ থেকে তুলে আনার জন্য। আগামীতে ভুমিকম্পে বড় ধরনের দুর্যোগ হলে তা মেকাবেলা করতে কি কি পদক্ষেপ নেওয়া দরকার। ও কি ধরনের দুর্বলতা আছে তা চিহ্নিত করে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।
      অনুষ্ঠানের প্রথমে ১১টি এরিয়াল প্লাটফর্ম ল্যাডার গাড়ি পরিদর্শন করেন উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক সহ অতিথিরা।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরী ব্যাবস্থাপনা পরিচালক মেজর জেনারেল মোঃ নাহিদ আজগর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল,  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের সচীব মোঃ কামরুল হাসান।
প্রকল্পের মূল উদ্দেশ্য দুর্যোগকালীন উদ্ভুত পরিস্থিতিতে জরুরি সাড়া প্রদানের লক্ষ্যে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনার জন্য পেশাগত দক্ষতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি একটি উন্নতপ্রযুক্তি সম্পন্ন ও সমন্বিত জরুরী সাড়া প্রদান পদ্ধতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশের সম্পদহানি হ্রাস এবং জনগণের জীবন ও সম্পদ রক্ষা করা।
এ প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় গত ০৫ জানুয়ারী ২০২১ তারিখে অনুমোদিত হয়। এ প্রকল্পটির মোট ২৬.৮৯ কোটি টাকা ব্যায় ধরা হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!