নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24

দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24

দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা,

খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, প্রধানমন্ত্রী খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ জাতী গঠন করার জন্য কাজ করছেন। বর্তমান প্রজম্মের ডিভাইসের প্রতি আসক্তি কমিয়ে মাঠমুখী করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। আমরা খেলাধূলাকে পাঠ্যপুস্তকে বাধ্যতামূলক করার জন্য কাজ করছি। মাদক মুক্ত সমাজ গড়তে সকলের সহযোগিতা চাই।

তিনি আরো বলেন, চলতি অর্থবছরে প্রত্যকটি ইউনিয়নে একটি খেলার মাঠ এবং দেশের ১০টি জেলায় পর্যায়ক্রমে ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা নিয়েছে। নারায়ণগঞ্জে একটি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ স্থাপনের ইচ্ছা রয়েছে। সেখানে ফুটবল, ক্রিকেট ছাড়াও আর্চারি, শুটিং, সুইমিংসহ বিভিন্ন ইনডোর ও আউটডোর খেলার আধুনিক সুবিধা থাকবে। বিকেলে নারায়ণগঞ্জের মাসদাইর ওসমানী স্টেডিয়ামে বেগম খালেদা জিয়া (অনুধর্ব ১৭) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফাইনাল খেলায় নারায়ণগঞ্জ ফুটবল একাডেমী ও বন্ধন কোচিং সেন্টারের মধ্যে ট্রাইবেকার

এসময় আরো উপস্থিত ছিলেন, সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব, নাসিক প্রশাসক এডভোকেট শাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি সহ রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!