নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জ:টানবাজারে ঝুট ব্যবসায় জোসেফ বনাম জাহাঙ্গীর গ্রুপের মধ্যে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।Tnntv24
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
Next
Prev

দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন: Nafiz Ashraf.Tnntv24

দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন: Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন: Nafiz Ashraf.Tnntv24
দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জ,নারায়ণগঞ্জ:
দৈনিক ভোরের চেতনা পত্রিকা ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও শোভাযাত্রা বের করা হয়েছে। গতকাল ২৪নভেম্বর রবিবার রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব এ কর্মসূচি উদযাপন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকবুল হোসেন। দৈনিক ভোরের চেতনা পত্রিকার নারায়ণগঞ্জ জেলা ক্রাইম রির্পোটার মোঃ এনামুল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ গ সার্কেল এএসপি মোঃ মেহেদী হাসান, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, পূর্বাচল রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) উবায়দুর রহমান সাহেল, রূপগঞ্জ থানা ইন্টেলিজেন্স ওসি সালাউদ্দিন, সাংবাদিক রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শফিকুল আলম ভুঁইয়া মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রুবেল মাহমুদ, মোঃ আলম হোসাইন, মোঃ নোয়াব ভুঁইয়া, এস এম রনি, পারভেজ, সিরাজুল ইসলাম, গোলাম মোস্তফা সাগর প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দৈনিক ভোরের চেতনা পত্রিকা গণমানুষের পত্রিকা। ২৫ বছর ধরে গণমানুষের, দেশের সংবাদ পরিবেশন করে আসছে। পত্রিকাটি ন্যায়, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে কোটি মানুষের হৃদয়ে অবস্থান করে নিয়েছে। পরে দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রকাশক, সম্পাদক ও সাংবাদিকসহ সকলের সু-স্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
শোভাযাত্রা নিয়ে রূপসী-কাঞ্চন সড়কের মুড়াপাড়া এলাকা তারা প্রদক্ষিণ শেষে কর্মসূচির সমাপ্তি ঘটে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!