নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

নতুন জেলা প্রশাসক সাংবাদিকদের সহযোগীতা প্রত্যাশা করেন। Nafiz Ashraf.Tnntv24

নতুন জেলা প্রশাসক সাংবাদিকদের সহযোগীতা প্রত্যাশা করেন। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নতুন জেলা প্রশাসক সাংবাদিকদের সহযোগীতা প্রত্যাশা করেন। Nafiz Ashraf.Tnntv24

নতুন জেলা প্রশাসক সাংবাদিকদের

সহযোগীতা প্রত্যাশা করেন

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের যানজট, হকার সমস্যা এবং শীতলক্ষ্যা নদীর দূষণসহ বিভিন্ন সমস্যা সমাধানে সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেছেন । বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নিজেই এবং সঞ্চালনা করেন এডিসি (সার্বিক) সাকিব আল রাব্বি।

সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত ডিসি

সভায় জেলা প্রশাসক বলেন, যানজট, হকার সমস্যা এবং শীতলক্ষ্যা নদীর দূষণ নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। এসব সমস্যার সমাধানে সবার সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে প্রধান সড়কগুলোতে হকার সমস্যা সমাধানে আমরা বিকল্প কর্মব্যবস্থা নিয়ে কাজ করব। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য অব্যাহত প্রচেষ্টা চালানো হবে।

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দীপু বলেন, শহরে যানজট এখন সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমরা আশা করছি, নতুন জেলা প্রশাসক এই সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেবেন। তিনি আরও যোগ করেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাব সব সময় প্রশাসনের পাশে থাকবে।

নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম তার বক্তব্যে বলেন, অনিয়ন্ত্রিত অটোরিকশা লাইসেন্স প্রদান শহরের যানজটের একটি বড় কারণ। সিটি কর্পোরেশন থেকে প্রায় ২০,০০০ অটোরিকশার লাইসেন্স ইস্যু করা হয়েছে, যা শহরের ধারণক্ষমতার বাইরে। দুর্নীতি বন্ধ করে এই সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

সভায় মাদক, কিশোর গ্যাং এবং শহরের অপরিচ্ছন্নতার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। উপস্থিত সাংবাদিকরা এসব বিষয়ে প্রশাসনের দৃঢ় ভূমিকা ও সমন্বিত উদ্যোগের প্রত্যাশা করেন।

উপস্থিতদের মধ্যে ছিলেন এনডিসি মোহাম্মদ তামশিদ ইরাম খান, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, সহসভাপতি বিল্লাল হোসেন রবিন, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক এবং স্থানীয় ও জাতীয় সংবাদমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!