নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

নতুন প্রজন্মকে স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানাতে হবে-হুইপ বাবু

নতুন প্রজন্মকে স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানাতে হবে-হুইপ বাবু

Facebook
WhatsApp
LinkedIn
নতুন প্রজন্মকে স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানাতে হবে-হুইপ বাবু

জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবু এমপি বলেছেন, আমাদের নতুন প্রজন্মকে স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়ে ছিলেন। সেই ডাকে সারা দিয়ে সাত কোটি মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তিনি আরো বলেন, আমরা স্বাধীনতা অর্জন করেছি ,এই স্বাধীনতাকে অর্থবহ করে তোলতে হলে জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে।

সোমবার(২৫ মার্চ) দুপুরে নগরীর দেওভোগ ভূইয়ারবাগ এলাকায় বিদ্যানিকেতন বিদ্যিলয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নজরুল ইসলাম বাবু এমপি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ্য ড. রুমন রেজা, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, বিদ্যানিকেতন ট্রাস্ট্রিবোড সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।

অনুষ্ঠানের শুরুতে বিদ্যানিকেতন স্কুলের শিক্ষার্থীরা নৃত্য, সংগীত ও আবৃত্তিতে অংশ নেয়। শেষে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবু এমপি।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!