নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক শীতলক্ষ্যায় নিখোঁজ।Tnntv24
সেলিম ওসমান সন্ত্রাসী,বললেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন। Tnntv24
Next
Prev

নতুন মামলা না হলে নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডা. আইভী মুক্তি পাবে। Tnntv24

নতুন মামলা না হলে নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডা. আইভী মুক্তি পাবে। Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জে ইন্টিরিয়র মিস্ত্রী সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর: Tnntv24

নতুন মামলা না হলে নারায়ণগঞ্জের

সাবেক মেয়র ডা. আইভী মুক্তি পাবে

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

হত্যাসহ পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। অপর পাঁচ মামলায় হাইকোর্টের দেওয়া জামিনে চেম্বার আদালতের স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়েছে।

রোববার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেয়।

সব মিলিয়ে ১২টি মামলাতে এখন জামিনে আছেন সেলিনা হায়াৎ আইভী। পুলিশ নতুন করে অন্য কোনো মামলায় তাকে গ্রেপ্তার না দেখালে যেকোনো সময় মুক্তি পাবেন বলে টাইমস অব বাংলাদেশ’কে জানিয়েছেন আইভীর আইনজীবী মোতাহার হোসেন সাজু।

গত বছর ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে গ্রেপ্তারের পর পুলিশ প্রথমে তিনটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখায়। এসব মামলায় গত বছর ৯ নভেম্বর হাইকোর্ট থেকে তিনি জামিন পান। তবে রাষ্ট্রপক্ষের দায়ের করা লিভ টু আপিলের আবেদনে চেম্বার আদালত এই জামিন স্থগিত করে রাষ্ট্রপক্ষের আবেদনগুলো আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেয়।

পুলিশ সেসময় আরও পাঁচটি মামলায় আইভীকে গ্রেপ্তার দেখায়। এসব মামলায় গত ২৬ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল জারিসহ আইভীকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেয়। এই জামিনের বিরুদ্ধেও রাষ্ট্রপক্ষের আবেদনে জামিন স্থগিত করে চেম্বার আদালত। রাষ্ট্রপক্ষের আবেদন শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেয়া হয়।

রোববার আপিল বিভাগ প্রথম দফার পাঁচ মামলায় জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আবেদন খারিজ করে দেয়। একই সঙ্গে অপর পাঁচ মামলায় জামিন স্থগিতাদেশ প্রত্যাহার করে হাইকোর্টে রুল নিষ্পত্তির আদেশ দেয় আপিল বিভাগ। এতে এই ১০ মামলায় আইভীর জামিন বহাল রইল।

অন্যদিকে আরও দুটি মামলায় ৩০ এপ্রিল হাইকোর্টে জামিন পান আইভী। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিলের আবেদন করলেও এখনো তা শুনানির জন্য কার্যতালিকায় আসেনি। ফলে এদুটি মামলাতেও তার জামিন বহাল রয়েছে।

 

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!