নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক শীতলক্ষ্যায় নিখোঁজ।Tnntv24
সেলিম ওসমান সন্ত্রাসী,বললেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন। Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জের খানপুরে কন্টেইনার টার্মিনাল নির্মাণের পরিকল্পনা আবার সামনে এসেছে।Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জের খানপুরে কন্টেইনার টার্মিনাল নির্মাণের পরিকল্পনা আবার সামনে এসেছে।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জের খানপুরে কন্টেইনার টার্মিনাল নির্মাণের পরিকল্পনা আবার সামনে এসেছে।Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জের খানপুরে কন্টেইনার টার্মিনাল

নির্মাণের পরিকল্পনা আবার সামনে এসেছে

Tnntv24.অনলাইন ডেক্স:

নারায়ণগঞ্জ সদর উপজেলার খানপুরে শীতলক্ষ্যার পশ্চিম তীরে জেলা প্রশাসক বাসভবনের সামনে এক শত ৮৪ কোটিরও বেশি টাকা ব্যয়ে অভ্যন্তরীণ কন্টেইনার এবং বাল্ক টার্মিনাল নির্মাণের পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই প্রকল্প বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

এ কাজে প্রাথমিক খরচ েকশত ৮৪ কোটি ৯১ লাখ ৫৭ হাজার ৮০৯ টাকা ধরা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, খানপুরে অভ্যন্তরীণ কন্টেইনার এবং বাল্ক টার্মিনাল নির্মাণ (প্রথম সংশোধিত) প্রকল্পের প্যাকেজ (পূর্ত কাজ-৩) ক্রয়ের জন্য উন্মুক্ত দরপত্রে সাতটি প্রতিষ্ঠান সাড়া দেয়।

দরপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে সর্বনিম্ন দরদাতা ঢাকার ওয়াহিদ কনস্ট্রাকশন লিমিটেডের সঙ্গে চুক্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৈঠকে থাকা একাধিক সূত্র নিশ্চিত করেছে।

২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে এ প্রকল্প হাতে নেওয়া হয়। প্রথম সংশোধনের পর চলতি বছরের ১৮ জুন প্রকল্পটি একনেকে অনুমোদন পায়। এর মেয়াদ ধরা হয়েছে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত।

খানপুর প্রকল্পের আওতায় সিমেন্ট, সার, অন্যান্য শুকনা বাল্ক ও খাদ্যশস্য সংরক্ষণের জন্য গুদাম ও ক্যানোপিসহ সিএফএস শেড নির্মাণ, ৬ তলা প্রশাসনিক ভবন নির্মাণসহ অন্যান্য অবকাঠামো উন্নয়ন, পানি সরবরাহ ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা, ভূগর্ভস্থ প্রধান বিদ্যুৎ লাইন, হাই মাস্ট টাওয়ার, সীমানা প্রাচীর ও নিরাপত্তা আলোকায়ন ব্যবস্থা, সৌর বিদ্যুৎ ব্যবস্থা, লাইটনিং অ্যারেস্টার, সমগ্র টার্মিনাল এলাকায় বিদ্যুতায়ন ব্যবস্থা (রিচ ফর্কলিফট ট্রাকসহ), আসবাবপত্র, সিসিটিভি ও সমন্বিত ভবন ব্যবস্থাপনা সিস্টেমসহ সংশ্লিষ্ট অন্যান্য সব কাজ রয়েছে।

এদিকে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের একাধিক সভায় এ প্রকল্প নিয়ে নাগরিকমহল আপত্তি ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তাদের ভাষ্য, শহরের মধ্যে এ ধরনের টার্মিনাল নির্মাণ হলে ভারী যানবাহনের চলাচল আরও বাড়বে। যা বর্তমানে যানজটের যে সংকট তা আরও উস্কে দিবে।

তাছাড়া, কয়েক কিলোমিটার দূরে কেরানীগঞ্জের পানগাঁও এলাকায় একটি অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল থাকার পরও খানপুরের এই টার্মিনাল নির্মাণ করাও অযৌক্তিক বলে মনে করেন তারা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!