নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জের বন্দরে ব্যাটারী তৈরি কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। Nafiz Ashraf. Tnntv24

নারায়ণগঞ্জের বন্দরে ব্যাটারী তৈরি কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নায়ণগঞ্জের বন্দরের মদনপুরের কেওঢালা এলাকায় পরিবেশ দূষণ করার অভিযোগে স্টেলার ইন্ডাস্ট্রি কোম্পানী লিমিটেড নামের একটি ব্যাটারী তৈরি কারখানায় অভিযান চালিয়ে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এ সময় কারখানাটি সিলগালা করে দেয়া হয়। মঙ্গলবার ( ১০ সেপাটেম্দুবর )দুপুর থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতির নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, ছাত্রজনতার সমন্বয়ক প্রতিনিধি এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমম্বয়ে একটি টীম এ অভিযান চালায়।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ, এইচ, এম রাসেদ, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শেখ মোজাহীদ ও মো: মোবারক হোসেনসহ উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা। মঙ্গলবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ, এইচ, এম রাসেদ।

তিনি বলেন, অভিযানে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ এর ৭(৩) লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) মোতাবেক বন্দরের মদনপুরের কেওঢালা অবস্থিত স্টেলার ইন্ডাস্ট্রি কোম্পানী লি: নামক কারখানাটির গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সিলগালা করা হয়। নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা/প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!