নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জে দায়িত্ব নিলেন নতুন পুলিশ সুপার হাবিবুর রহমান।Tnntv24
নারায়ণগঞ্জে ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমীর আনন্দ শোভাযাত্রা:Tnntv24
নারায়ণগঞ্জে ১১ দলিয় ঐক্য’র সংবাদ সম্মেলন:লং মার্চের পথসভা শিমরাইল ট্রাক স্ট্যান্ডে।Tnntv24
রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী ও পুকুরে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্তকরণ:Tnntv24 
পিস্তল ও গুলিসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত  আসামি গ্রেফতার:Tnntv24  
পূর্বাচলে চারদিন ব্যাপি ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশনের উদ্বোধন:Tnntv24
রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে  বাংলাদেশের গৌরবময় সাফল্য:Tnntv24
শোক সংবাদ: বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ মিয়া:Tnntv24
নারায়ণগঞ্জ: অগ্রিম হাজিরা তুলে দুই এসিল্যান্ডসহ ২০ ভূমিকর্মকর্তা-কর্মচারি শোকজের শিকার।Tnntv24
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির র‍্যালিতে হাতাহাতি।Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৪ টি থানা ও ৬টি তদন্ত কেন্দ্র হবে –পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির।Tnntv24

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৪ টি থানা ও ৬টি তদন্ত কেন্দ্র হবে –পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৪ টি থানা ও ৬টি তদন্ত কেন্দ্র হবে –পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির।Tnntv24

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৪ টি থানা ও ৬টি তদন্ত কেন্দ্র হবে

–পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৪ টি থানা ও ৬টি তদন্ত কেন্দ্র হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। বুধবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন করে তিনি এ তথ্য জানান।
সার্বিক নিরাপত্তায় ও আইন শৃংখলা নিয়ন্ত্রনে পূর্বাচল নতুন শহর প্রকল্পের-১ নম্বর সেক্টর এলাকায় ঢাকা মেট্রো পলিটন (ডিএমপি) এর অধীনে বরকাউ পুলিশ ক্যম্প, পূর্বাচল এর উদ্বোধন করা হয়েছে। আইজিপি মোঃ আলী হোসেন ফকির এ ক্যাম্পের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার মোসলেহ আহমদ সহ পুলিশ ও রাজউকের উর্দ্ধতন কর্মকর্তারাগন।
এ সময় আইজিপি মোঃ আলী হোসেন ফকির তার বক্তব্যে বলেন, রাজধানী ঢাকার উপর চাপ কমাতে তৈরী করা হচ্ছে পূর্বাচল নতুন শহর প্রকল্প। এ শহরটি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় আসছে।
পূর্বাচল নতুন শহরের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পূর্বাচলের ১ নং সেক্টরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘বরকাউ পুলিশ ক্যাম্প, পূর্বাচল।
ভবিষ্যতে এখানে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের অধীনে একটি সম্পূর্ণ স্বতন্ত্র বিভাগ গঠন করা হবে। যেখানে প্রায় ৬ হাজার ৫ শ’ ২৪ জন নতুন জনবল নিয়োজিত করার প্রস্তাব রয়েছে।
আগামী দুই মাসের মধ্যে নির্মাণাধীন পর্শি পুলিশ ক্যাম্পের কার্যক্রম চালু করা হবে। এর মাধ্যমে রাজধানী ঢাকা শহর পূর্বাচল পর্যন্ত বিস্তার লাভ করবে এবং সরকারের পরিকল্পিত সুদূরপ্রসারী নগরায়ন বাস্তব রূপ পাবে।
তিনি আরো বলেন, পূর্বাচল নতুন শহর প্রকল্পের অধীনে ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইন, ৩টি ডিসি অফিস এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!