নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাকে বিয়ে করতে ব্যর্থ হয়ে  শিশু সন্তানকে অপহরণ, গ্রেফতার ২ : Nafiz Ashraf. Tnntv24

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাকে বিয়ে করতে ব্যর্থ হয়ে  শিশু সন্তানকে অপহরণ, গ্রেফতার ২ : Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাকে বিয়ে করতে ব্যর্থ হয়ে  শিশু সন্তানকে অপহরণ, গ্রেফতার ২ : Nafiz Ashraf. Tnntv24

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাকে বিয়ে করতে ব্যর্থ হয়ে  শিশু সন্তানকে অপহরণ করার ঘটনায় অপহৃত শিশুকে কুমিল্লা থেকে  উদ্ধার করেছে র‌্যাব-১১।  অপহৃণের সাথে জড়িত থাকার অভিযোগে  অপহৃণের মূল হোতা  মাহবুবু আলম পারভেজ এবং তার সহযোগি  শাকিল আহমেদ রুবেলকে গ্রেফতার করেছে  র‌্যাব-১১।

সোমবার ( ৭ অক্টোবর ) রাত সাড়ে আটটায় র‌্যাব এগারো থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়,  সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায়  নাবালিকা ভিকটিমের মা  মাহমুদা সুলতানা ইলুর  দূর সর্ম্পকের আত্মীয়  মাহবুবু আলম পারভেজ।  একই এলাকায় বসবাসের  সুবাধে তাদের একে অপরের বাসায় যাতায়ত ছিলো।  দুই সন্তানের জননী ইলুর সাথে তার স্বামীর সর্ম্পকের অবনতি হলে  ইলু তার পিতার বাবায় সন্তানদের নিয়ে বসবাস করে আসছিলো।  এরই সুযোগে পারভেজের সাথে ইলুর ভালো সর্ম্পক গড়ে উঠে।  পারভেজ ইলুকে   বিবাহের প্রস্তাব দেয়। ইলু তা প্রত্যাখান করে। এরই জের ধরে মাহবুবু আলম পারভেজ গত ৬ অক্টোবর বিকেলে  মাহবুবু আলম পারভেজ   শিশুকে ফোন করে ঘরের দরজা খুলতে বলে । শিশুটি দরজা খুলে দিলে ঘুরতে যাওয়ার কথা বলে বাইরে নিয়ে যায় । পরবর্তীতে পারভেজ তার সহযোগী শাকিল আহমেদ রুবেলকে দিয়ে শিশুটিকে কুমিল্লায় পাঠিয়ে দেয়।  এ ঘটনায় ভিকটিম শিশুর  বাবা  খালেকুজ্জামান খান বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করে। মামলার  বিষয়টি র‌্যাবকে জানালে র‌্যাব কুমিল্লা থেকে শিশুটিকে উদ্ধার করে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল মামুন জানান, অপহৃরণের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার দুজনেক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!