নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জের ৩ জনসহ স্বরাষ্ট্র মন্ত্রনালয় ১৮ জন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে।Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জের ৩ জনসহ স্বরাষ্ট্র মন্ত্রনালয় ১৮ জন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জের ৩ জনসহ স্বরাষ্ট্র মন্ত্রনালয় ১৮ জন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে।Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জের ৩ জনসহ স্বরাষ্ট্র মন্ত্রনালয় ১৮ জন

পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

স্বরাষ্ট্র মন্ত্রনালয় ১৮ জন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে। তাদের মধ্যে নারায়ণগঞ্জের সাবেক তিন পুলিশ সুপারও রয়েছেন। রোববার জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

সাময়িক বরখাস্ত হওয়া নারায়ণগঞ্জের সাবেক পুলিশ সুপাররা হলেন— ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, এবং অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জায়েদুল আলম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(গ) অনুযায়ী তারা পলায়নের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত। এ কারণে বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী তাদের নামের পাশে উল্লিখিত তারিখ থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সাময়িক বরখাস্তকালীন সময়ে তারা খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

গত বছর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই তারা কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

তথ্য অনুযায়ী, সৈয়দ নুরুল ইসলাম ২০১৩ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে ২০১৪ সালের ১ মে পর্যন্ত, মোহাম্মদ হারুন অর রশীদ ২০১৮ সালের ৪ ডিসেম্বর থেকে ২০১৯ সালের ১২ নভেম্বর পর্যন্ত এবং মোহাম্মদ জায়েদুল আলম ২০১৯ সালের ২৮ ডিসেম্বর থেকে ২০২২ সালের জুলাই পর্যন্ত নারায়ণগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!