নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
পূর্বাচলে সার্বিক নিরাপত্তায় ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র, ২ পুলিশ লাইনস, ৩ডিসি অফিসসহ ৪১টি পুলিশবক্স স্থাপনের কার্যক্রম চলছে- আইজিপি:Tnntv24
জামায়াতের সংবাদ সম্মেলন: জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরীর মাসব্যাপী কর্মসূচি ঘোষণা।Tnntv24
নারায়ণগঞ্জে আগুনে পুড়ল ঝুটের গোডাউন,ক্ষতি ৪০ লাখ টাকা:Tnntv24
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৪ টি থানা ও ৬টি তদন্ত কেন্দ্র হবে –পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির।Tnntv24
বিএনপি প্রস্তুত অপপ্রচার ও ষড়যন্ত্র মোকাবেলা করতে। Tnntv24
+রূপগঞ্জে চাঁদা দাবির অভিযোগে ইউএনও’র সংবাদ সম্মেলন , অপ-সাংবাদিকতা প্রতিকারের দাবি:Tnntv24
রূপগঞ্জে মাজারের ওরশে তৌহিদী জনতা’র বাধা ভক্তদের প্রতিরোধ।Tnntv24
রূপগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ভাসুরের বিরুদ্ধ থানায় মামলা:Tnntv24
নারায়ণগঞ্জ:ফতুল্লায় স্বামী হত্যার অভিযোগে স্ত্রী আটক। Tnntv24
নারায়ণগঞ্জ:আমলাপাড়া আদর্শ শিশু বিদ্যালয়ে নির্বাচনে নিরংকুশ বিজয় ঐক্য পরিষদের।Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জে আগুনে পুড়ল ঝুটের গোডাউন,ক্ষতি ৪০ লাখ টাকা:Tnntv24

নারায়ণগঞ্জে আগুনে পুড়ল ঝুটের গোডাউন,ক্ষতি ৪০ লাখ টাকা:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জে আগুনে পুড়ল ঝুটের গোডাউন,ক্ষতি ৪০ লাখ টাকা:Tnntv24

নারায়ণগঞ্জে আগুনে পুড়ল ঝুটের

গোডাউন,ক্ষতি ৪০ লাখ টাকা

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকার শিবু মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ঝুটের গোডাউন ও একটি চায়ের দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে তাদের দ্রুত ও সমন্বিত অভিযানে প্রায় ১ কোটি টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে দক্ষিণ সস্তাপুরের শিবু মার্কেটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশনের সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনের সদস্যদের সহযোগিতায় মোট চারটি ইউনিট আগুন নেভানোর অভিযানে অংশ নেয়।

ফায়ার সার্ভিসের সদস্যরা সকাল সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও আগুন সম্পূর্ণ নির্বাপণ করতে আরও প্রায় আড়াই ঘণ্টা সময় লাগে। দীর্ঘ প্রচেষ্টার পর বেলা ১১টার দিকে আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলা হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, একটি সেমিপাকা ঝুটের গোডাউন এবং একটি চায়ের দোকানে আগুন লাগে। এতে গোডাউনে মজুত থাকা ঝুট, স-মিলের কাঠ, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের তাৎক্ষণিক ও সমন্বিত প্রচেষ্টার কারণে আগুন আশপাশে ছড়িয়ে পড়তে পারেনি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

 

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!