নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জে আশঙ্কাজনক হারে ডেঙ্গু বৃদ্ধি পাচ্ছে । Nafiz Ashraf. Tnntv24

নারায়ণগঞ্জে আশঙ্কাজনক হারে ডেঙ্গু বৃদ্ধি পাচ্ছে । Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জে আশঙ্কাজনক হারে ডেঙ্গু বৃদ্ধি পাচ্ছে । Nafiz Ashraf. Tnntv24

Tnntv24.বিশেষ প্রতিনিধি:

 

ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজন হারে বেড়ে চলছে নারায়ণগঞ্জে । জেলার দু’টি সরকারি হাসপাতালে প্রতিদিনই ভিড় করছেন ডেঙ্গু আক্রান্ত রোগী। বছরের এ সময় ডেঙ্গুর প্রকোপ কমে আসার নজির থাকলেও এবার উল্টো দেখা যাচ্ছে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যসূত্রে গত সেপ্টেম্বর মাসের তুলনায় অক্টোবর মাসে আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ। এমনটা বছরের শেষের দিকেও থাকতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টগণ।

স্বাস্থ্য বিভাগের তথ্যসূত্রে , ২০২৪ সালের জুলাই মাসে জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১৪ জন ও আগস্ট মাসে ১৭ জন। সেপ্টেম্বর মাসে এ সংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়ে  চার শ’ জনে চলে যায়। আর অক্টোবরের ১৫ তারিখেই এ সংখ্যা ৩ শত ২৭ জন। আগামী ১৫ দিনে এ সংখ্যা সেপ্টেম্বরের দ্বিগুণ হতে পারে আশঙ্কা করা হচ্ছে।

শহরের সরকারি হাসপাতাল দু’টির মধ্যে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ৩০ জন এবং নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি আছেন ৮ জন ডেঙ্গুতে মুমুর্ষ রোগী।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে ভিক্টোরিয়া হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড সরেজমিনে দেখা যায়, নারী, পুরুষ দুই ওয়ার্ডেই রোগীদের ভিড়। নারী ওয়ার্ডে দুটি বেড খালি থাকলেও পুরুষ ওয়ার্ডে কোনো বেড খালি নেই। তবে উদ্ভুত পরিস্থিতিতেও রোগীদের কেউ মশাড়ি টানাতে দেখা যায়নি।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. জহিরুল ইসলাম বলেছেন, ‘রোগীদের অসচেতনতার কারণে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বারবার রোগীদের মশাড়ির নিচে থাকার জন্য তাগিদ দেয়া হলেও রোগীরা মানছে না।

আবাসিক চিকিৎসক জহিরুল ইসলাম আরও বলেন, স্বাভাবিকভাবে এ সময় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমে আসে। কিন্তু এ বছর এ সময় বৃষ্টি বেশি হওয়ায় এডিস মশা এবং ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে। বৃষ্টি থাকলে আগামী নভেম্বর ও ডিসেম্বরে ডেঙ্গুর প্রকোপ আরো বৃদ্ধি পেতে পারে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!