নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
আপনারা সরকারি দলের নন বিরোধী দলের—- আব্দুল জব্বার :Tnntv24
রূপগঞ্জে ছাদবাগান ও নার্সারির বিস্তারে নীরব বিপ্লব ঘটছে , ব্যবসা সফল:Tnntv24
চড়াই উৎরাইয়ে দীর্ঘ ১৮ বছর পর   রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সোহেল সভাপতি, হানিফ সাধারণ সম্পাদক:Tnntv24
নারায়ণগ‌ঞ্জে ইসলামী যুব আন্দোলনের নেতা খুন: অস্ত্রসহ ১১ আসামি গ্রেফতার—– সংবাদ সম্মেলনে পুলিশ সুপার।Tnntv24
পূর্বাচল আদর্শ সেবা সংস্থার উদ্যোগে ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ:Tnntv24
মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত  ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে:Tnntv24 
মার্কস অলরাউন্ডার প্রতিভা অন্বেষণ: রূপগঞ্জের সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী হাদিকা হানিফ হিমি ঢাকা বিভাগে দ্বিতীয়:Tnntv24
নারায়ণগঞ্জে মাদক মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড।Tnntv24
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একই পরিবারে আপন দুই ভাইয়ের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ,আহত ১০।Tnntv24
২০ দিনের মধ্যে জমি হস্তান্তর না হলে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর ওপর নির্মাণাধীন কদমরসুল সেতুর নির্মাণ কার্যক্রম বাধাগ্রস্ত হবে।Tnntv24
Next
Prev

নারায়ণগ‌ঞ্জে ইসলামী যুব আন্দোলনের নেতা খুন: অস্ত্রসহ ১১ আসামি গ্রেফতার—– সংবাদ সম্মেলনে পুলিশ সুপার।Tnntv24

নারায়ণগ‌ঞ্জে ইসলামী যুব আন্দোলনের নেতা খুন: অস্ত্রসহ ১১ আসামি গ্রেফতার—– সংবাদ সম্মেলনে পুলিশ সুপার।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগ‌ঞ্জে ইসলামী যুব আন্দোলনের নেতা খুন: অস্ত্রসহ ১১ আসামি গ্রেফতার—– সংবাদ সম্মেলনে পুলিশ সুপার।Tnntv24

নারায়ণগ‌ঞ্জে ইসলামী যুব আন্দোলনের নেতা খুন:
অস্ত্রসহ ১১ আসামি গ্রেফতার—– সংবাদ সম্মেলনে পুলিশ সুপার

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা জাহিদ আল আমিন বুলবুল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ১১ জন আসামিকে দেশীয় অস্ত্রশস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী। পুলিশ জানায়, প্রধান আসামি শেখ সিফাতের বিরুদ্ধে ১৪টি, জুমানের বিরুদ্ধে ৯টি এবং রিয়াদের বিরুদ্ধে ৪টি মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র ও একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান , নিহত বুলবুল পেশায় একজন ইজিবাই গ্যারেজ ব্যবসায়ী। ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনরত শিক্ষার্থীদের খাবার সরবরাহ করেছিলেন সে। এতে শেখ সিফাত ও তার সহযোগীরা তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে। এর জেরে ২০২৫ সালের ২৩ জুলাই রাতে সিফাতের নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি বুলবুলের অটোরিকশার গ্যারেজে হানা দিয়ে প্রায় ১৮ লাখ ১৭ হাজার টাকার মালামাল লুট করে নেয়। এ ঘটনায় বুলবুল বাদী হয়ে বন্দর থানায় মামলা করলে আসামিরা তাকে প্রাণনাশের হুমকি দিতে থাকে।

সেই ধারাবাহিকতায় গত ২০ আগস্ট রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বন্দরের সালেহ নগর এলাকায় শেখ সিফাতসহ ১০-১৫ জন সশস্ত্র ব্যক্তি বুলবুলের গতিরোধ করে। এ সময় ধারালো অস্ত্র, লোহার পাইপ, রামদা, চাপাতি ও চাকু দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বন্দর থানায় হত্যা মামলা রুজু করা হয়।

এদিকে হত্যাকাণ্ডের পরে রাতভর ও সকালে অভিযান চালিয়ে বন্দরের পাক পাঞ্জাতন সিটি জামে মসজিদ সহ বিভিন্ন এলাকা থেকে সন্ত্রাসী শেখ সিফাতসহ ১১ জনকে গ্রেফতার করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রশস্ত্র উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন শেখ সিফাত, জুম্মন ওরফে হোয়াইট জুমান, মাহবুব হোসেন ওরফে মাহফুজ, রিয়াদ, মোঃ সিয়াম, মোসাঃ মিনারা, নাসিমা, রুমা, ইফরান, ইয়াসমিন ও সিজান ওরফে জিসান।

 

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!