নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে জামায়াতে ইসলামী ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন ও লিফলেট বিতরণ:Tnntv24
রূপগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে  তিন যুবক গ্রেফতার:Tnntv24
রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নতুন উপজেলা কমিটি গঠন রাতুল আহবায়ক,তারেক সদস্য সচিব সেলিম সাংগঠনিক সম্পাদক:Tnntv24 
রূপগঞ্জে নৌকা বাইচ প্রতিযোগিতায় মুখোরিত শীতলক্ষ্যা, নদীর তীরে লাখো জনতার ঢল:Tnntv24
নির্মাণ কাজ  শেষ হওয়ার আগেই এশিয়ান হাইওয়ে  সড়কে ফাটল যানচলাচল ব্যহত: Tnntv24
নারায়ণগঞ্জ: বাসভাড়া কমাতে সাত ছাত্র সংগঠনের ৪৮ ঘন্টার আলটিমেটাম । Tnntv24
নারায়ণগঞ্জ:নার্গিসের অভিযোগ স্বামী সাবেক উপজেলা চেয়ারম্যান মাকসুদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর।Tnntv24
প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের নেতা-কর্মীদের ফুলের শুভেচ্ছায় ভাসলেন।Tnntv24
এফবিএমএসএর নতুন নির্বাহী কমিটি গঠন  সভাপতি ডা. রশিদ আহমেদ, সাধারণ সম্পাদক ডা. গোলাম সারোয়ার:Tnntv24
রূপগঞ্জে আইন শৃঙ্খলার চরম অবনতি বেড়েছে চুরি-ডাকাতি-ছিনতাই:Tnntv24
Next
Prev

নির্মাণ কাজ  শেষ হওয়ার আগেই এশিয়ান হাইওয়ে  সড়কে ফাটল যানচলাচল ব্যহত: Tnntv24

নির্মাণ কাজ  শেষ হওয়ার আগেই এশিয়ান হাইওয়ে  সড়কে ফাটল যানচলাচল ব্যহত: Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নির্মাণ কাজ  শেষ হওয়ার আগেই এশিয়ান হাইওয়ে  সড়কে ফাটল যানচলাচল ব্যহত: Tnntv24

নির্মাণ কাজ  শেষ হওয়ার আগেই এশিয়ান

হাইওয়ে  সড়কে ফাটল যানচলাচল ব্যহত

Tnntv24.রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সোনারগাঁও থানা এলাকার মধ্যবর্তী  ঢাকা বাইপাস( এশিয়ান হাইওয়ের) গাউছিয়া, সিংলাব-পাকুন্দা অংশে প্রায় ২৫০ মিটার এলাকাজুড়ে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। সড়কের বিভিন্ন স্থানে আড়াআড়ি ও লম্বালম্বি ফাটলের পাশাপাশি কয়েকটি অংশ দেবে গেছে। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ক্ষতিগ্রস্ত অংশে যান চলাচল বন্ধ করে দিয়েছে সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ।

শনিবার (৩ অক্টোবর) সকাল থেকে স্থানীয়রা সড়কের বিভিন্ন স্থানে ফাটল দেখতে পান। পরে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা বাইপাস সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের পরিচালক সৈয়দ আসলাম আলী।

সরেজমিনে দেখা যায়, সড়কের কোথাও পিচের স্তর উঠে গেছে, আবার কোথাও মাটি সরে গিয়ে সড়কের পৃষ্ঠ অসমান হয়ে পড়েছে। এতে ওই অংশ দিয়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণের সময় দুই পাশ থেকে মাটি কাটায় কোথাও কোথাও বড় গর্ত ও জলাশয়ের সৃষ্টি হয়েছে। পর্যাপ্ত সুরক্ষাব্যবস্থা না থাকায় মাটি সরে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। নির্মাণকাজে ব্যবহৃত খোয়া ও বিটুমিনের মান নিয়েও তাদের অসন্তোষ রয়েছে। এসব কারণে সড়কের ফাটল ও দেবে যাওয়ার ঘটনা ঘটেছে কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় বাসিন্দা গোলজার ভুইয়া  বলেন, সড়ক নির্মাণের সময় দুই পাশ থেকে মাটি কেটে গর্ত তৈরি করা হয়েছে। রাতের আঁধারে আশপাশের জমি থেকেও মাটি কাটার ঘটনা ঘটেছে। পর্যাপ্ত গাইড ওয়াল বা সুরক্ষাব্যবস্থা না থাকায় মাটি সরে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

এশিয়ান বাইপাস সড়ক দেবে যাওয়ায় কাঞ্চন ব্রিজ হহতে মস্তল পর্যন্ত ১২ কিলোমিটার এলাকাজুড়ে যানজট দেখা দিয়েছে।এদিকে  গুরুত্বপূর্ণ এ সড়কের ক্ষতিগ্রস্ত অংশে যান চলাচল বন্ধ থাকায় পরিবহন ব্যবস্থায় বিঘ্ন ঘটেছে। আটকা পড়া যানবাহনের চালক ও যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। পণ্যবাহী যান চলাচল ব্যাহত হওয়ায় ব্যবসা-বাণিজ্যেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। বিকল্প পথে যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে।

সড়ক দেবে যাওয়ার কারণ সম্পর্কে প্রকল্প পরিচালক সৈয়দ আসলাম আলী বলেন, টানা দুই থেকে তিন দিনের বৃষ্টিতে সড়কের ঢাকা অংশের মাটি নরম হয়ে পড়ে। এরপর ওই অংশ দিয়ে ভারী যানবাহন চলাচল করায় নরম মাটি সরে যায়। এতে কয়েকটি স্থানে ফাটল সৃষ্টি হয় এবং কিছু অংশ দেবে যায়।

তিনি আরও বলেন, প্রকল্পের নির্মাণকারী প্রতিষ্ঠান সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় পরিচালিত ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। জরুরি ভিত্তিতে বিকল্প ডাইভারশন সড়ক দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হচ্ছে। যেখানে মাটি সরে গেছে, সেখানে ড্রিল করে প্রয়োজনীয় মেরামত করা হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!