নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জে এসি বাস ভাড়া ৭০ টাকা দাবিতে ডিসিকে স্মারকলিপি । Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জে এসি বাস ভাড়া ৭০ টাকা দাবিতে ডিসিকে স্মারকলিপি । Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জে এসি বাস ভাড়া ৭০ টাকা দাবিতে ডিসিকে স্মারকলিপি । Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জে এসি বাস ভাড়া ৭০ টাকা

দাবিতে ডিসিকে স্মারকলিপি

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

বাস মাফিয়া গং কোন কারণ ছাড়াই হঠাৎ ভাড়া বাড়িয়ে যাত্রীদের প্রতি জুলুম করার অভিযোগ উঠেছে। সেই লক্ষ্যে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে এসি বাসের ভাড়া বৃদ্ধি ও অরাজকতা অবসানের লক্ষ্যে জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম।  সোমবার ( ৩ মার্চ )  দুপুরে সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বি নেতৃত্বে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে এ স্মারকলিপি প্রদান করা হয়।

‘ঢাকা নগর পরিবহন’ এর ভাড়া কমানোর দাবিতে ডিসিকে স্মারকলিপি

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত সপ্তাহে ‘ঢাকা নগর পরিবহন’ নামে একটি কোম্পানি ঢাকা-নারায়ণগঞ্জ রুটে এসি বাস চালু করে ৮০ টাকা ভাড়া আদায় করছে, যা যাত্রীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করছে। যাত্রীরা প্রতিবাদ জানালে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হচ্ছে।

ফোরামের পক্ষ থেকে আরো বলা হয়, নারায়ণগঞ্জে দীর্ঘদিন ধরে গণপরিবহন ব্যবস্থায় অরাজকতা চলছে। বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে শামীম ওসমানের মাফিয়া বাহিনী গণপরিবহনকে চাঁদাবাজির উপকরণ হিসেবে ব্যবহার করেছিল। তবে ২০১১ সালসহ বিভিন্ন সময় জনগণের আন্দোলনের মুখে ভাড়া কমানো হয়েছিল।

গণঅভ্যুত্থানের পর কিছুটা পরিবর্তন আসলেও ঢাকা-নারায়ণগঞ্জ রুটে এসি বাসের নৈরাজ্য অব্যাহত রয়েছে। স্মারকলিপিতে জানানো হয়, বিআরটিসি এসি বাস বর্তমানে ৬৫ টাকা এবং বেসরকারি এসি বাস ৭০ টাকায় চললেও নতুন কোম্পানি ‘ঢাকা নগর পরিবহন’ ৮০ টাকা ভাড়া আদায় করছে।

এ বিষয়ে জেলা প্রশাসক দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, গণতান্ত্রিক আইনজীবী সমিতির জেলা সাধারণ সম্পাদক এড. আওলাদ হোসেন, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, বাসদের জেলা সদস্য সচিব আবু নাইম খান বিপ্লব, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু, এবং নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি এড. প্রদীপ ঘোষ বাবু, সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল প্রমুখ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!