নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জে গভির শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ । Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জে গভির শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ । Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জে গভির শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ । Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জে গভির শ্রদ্ধায়

ভাষা শহীদদের স্মরণ 

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক ভাষা দিবস ও মহান শহীদ দিবসে গভির শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ ও তাদের রূহের মাগফেরাত কামনায় দোয়ার মাধ্যমে নারায়ণগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো. জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে ফুল দিয়ে ওই শ্রদ্ধা জানানো হয়।

চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ভাষা শহীদের স্মরণে শহীদ মিনারের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর একে একে জেলা পুলিশ সুপার, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস, সিভিল সার্জনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এছাড়াও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরবর্তীতে সর্বস্তরের মানুষের জন্য শহীদ মিনার উন্মুক্ত করে দেয়া হয়। রাতেই শহীদ মিনারে জনসাধারণের ঢল নামে। সকলেই ফুলেল শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করেন।

এর আগে রাত পৌনে ১২ টায় জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা মাঈনুদ্দিন আহমেদ ভাষা শহীদদের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!