নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

 নারায়ণগঞ্জে গভীর শ্রদ্ধায়   ভাষা শহীদদের স্মরণ : Nafiz Ashraf.Tnntv24

 নারায়ণগঞ্জে গভীর শ্রদ্ধায়   ভাষা শহীদদের স্মরণ : Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
 নারায়ণগঞ্জে গভীর শ্রদ্ধায়   ভাষা শহীদদের স্মরণ : Nafiz Ashraf.Tnntv24

 নারায়ণগঞ্জে

গভীর শ্রদ্ধায়

  ভাষা শহীদদের স্মরণ

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ ।

শুক্রবার ২১ ফেব্রুয়ারি সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে প্রভাত ফেরি বের হয়ে শহীদ মিনারে এসে উপস্থিত হয়। শহীদ মিনারে একে একে সরকারি দফতরের কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন, এরপর সাধারণ মানুষও ফুল হাতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত হন।

নারায়ণগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গন

শ্রদ্ধা জানাতে আসা মানুষের হাতে ছিল ফুল ও বাংলাদেশের পতাকা। নারীদের মাথায় ছিল ফুলের মুকুট, অনেকের গালে শহীদ মিনার আঁকা ছিল এবং বুকে কালো ব্যাজ ছিল। পাশাপাশি কিছু মানুষ ব্যানার-ফেস্টুন নিয়ে শহীদ মিনারের দিকে এগিয়ে যান।

এদিন, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি, জামায়াতে ইসলামী, সিপিবি, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, ওয়ার্কার্স পার্টি, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট, মহানগর যুবদল, ছাত্রদল, ছাত্রফ্রন্ট, ছাত্র ফেডারেশন সহ বিভিন্ন নাগরিক ও সামাজিক সংগঠন  ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শিশুদের উপস্থিতি ছিল বিশেষভাবে চোখে পড়ার মতো।

এছাড়াও, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট এর পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। শহীদ মিনারের চারপাশে রং-তুলির ছোঁয়ায় আলপনা আঁকা হয় এবং দিনব্যাপী বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের শিক্ষার্থীরা ভাষাপ্রেমীদের পাশে থাকেন।

এদিন, একুশের প্রথম প্রহরে, হাজার হাজার মানুষের ঢল নামে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে, এবং সেখানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা জানাতে আসা অন্যান্যদের মধ্যে ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা মাঈনুদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব মো. নূর কুতুবুল আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, নারায়ণগঞ্জ প্রেস ক্লাব, স্থানীয় সরকার বিভাগ, বিকেএমইএ সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!