নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর মা ও অন্ত:সত্ত্বা মেয়ে হত্যা মামলায় আসামীর মৃত্যুদন্ডের আদেশ । Nafiz Ashraf. Tnntv24

নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর মা ও অন্ত:সত্ত্বা মেয়ে হত্যা মামলায় আসামীর মৃত্যুদন্ডের আদেশ । Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
RAB-11
Tnntv24. নিজস্ব প্রতিবেদক:
 নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় চাঞ্চল্যকর মা ও ৬মাসের অন্তঃসত্ত্বা মেয়ে হত্যা মামলায় একজনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক উম্মে সারাবন তাহুরা এই রায় ঘোষণা করেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্তর আসামী আল জুবায়ের স্বপ্নীল শহরের পাইকপাড়া এলাকার লবণ ব্যবসায়ী আলাউদ্দিনের ছেলে।
রায়ে সন্তোষ প্রকাশ করে  মামলার বাদী নিহত রুমা চক্রবর্তী স্বামী ও রিতু চক্রবর্তীত পিতা রাম প্রসাদ চক্রবর্তী বলেন, এই রায় যেন দ্রুত কার্যকর হয়। সে জন্য আইন উপদেষ্টার কাছে আবেদন জানান। এসময় কান্নায় ভেঙে পরেন তিনি।
মামলার বিবরণী জানা যায় , ২০২২ সালের ১ মার্চ বিকেলে শহরের নিতাইগঞ্জ ডালপট্টি এলাকায় স্বপন দাসের মালিকানাধীন মাতৃসদন নামে একটি ৬ তলা ভবনের ৬ষ্ঠ তলার রামপ্রসাদের ফ্ল্যাটে মা ও অন্তঃসত্ত্বা মেয়েকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনাস্থল থেকেই ছুরিসহ হাতেনাতে আল জুবায়ের স্বপ্নীলকে গ্রেফতার করে পুলিশ।
২০২৩ সালের জানুয়ারিতে আলোচিত সেই মা ও অন্তঃসত্ত্বা মেয়ে হত্যার ঘটনায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এএইচএম কামরুজ্জামান ফারুক। অভিযোগপত্রে একমাত্র আসামী হিসেবে অভিযুক্ত করা হয়েছে ঘটনাস্থল থেকে গ্রেফতারকৃত আল জুবায়ের স্বপ্নীলকে। অভিযোগপত্রে সাক্ষী দেখানো হয় ৩০ জনকে।
নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক সিকিউটর ও রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুর রহিম বলেন, এই ঘটনায় রাস্ট্র পক্ষ ২২ জন সাক্ষী আদালত উপস্থিত করছে। আদালতে ঘটনা প্রমাণিত হওয়ায়  আদালত আসামিকে মৃত্যুদণ্ড সাজা প্রদান করেন।

এ মামলায় আদালতে বাদিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মৃনাল কান্তি দত্ত বাপ্পী, অ্যাডভোকেট কামাল হোসেন এবং আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট জসিম উদ্দিন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!