নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জে জশনে জুলুস মিছিলে মানুষের ঢল । Nafiz Ashraf. Tnntv24.

নারায়ণগঞ্জে জশনে জুলুস মিছিলে মানুষের ঢল । Nafiz Ashraf. Tnntv24.

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জে জশনে জুলুস মিছিলে মানুষের ঢল । Nafiz Ashraf. Tnntv24.

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জে যথাযথ মর্যাদায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) জন্মদিন ঈদে মিলাদুন্নবী( সা) উদযাপন করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও ঈদে মিলাদুন্নবী( সা) কমিটির উদ্যোগে জশনে জুলুস র‍্যালি বের হয়। সোমবার বেলা সাড়ে ১১ টায় নিতাইগঞ্জ শীতলক্ষ্মার মোড় থেকে ইসলামী ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান পীর সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী আল আবেদীন নেতৃত্বে জশনে জুলুস রেলিটি বের হয়। র্যালি নিতাইগঞ্জ থেকে বের চাষাড়া ঘুরে টানবাজারের উপর দিয়ে নিতাইগঞ্জ বাইতুল ইজ্জত জামে মসজিদের সামনে এসে শেষ হয়।

জেলার বিভিন্ন উপজেলা ও পাড়া মহল্লা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান আরবি হরফে লেখা বিভিন্ন ব্যানার ফেস্টুন প্লেকার্ড হাতে নিয়ে খন্ড খন্ড মিছিল করে জশনে জুলুসর রেলিতে যোগ দেয়। এ সময় হাজারো ধর্মপ্রাণ মানুষের ঢলে জশনের জুলুস রেলিটি জনসমুদ্রে পরিণত হয়। আখেরি নবী আগমন ঘিরে ঈদের আনন্দের দোয়ার সৃষ্টি হয় সাধারণ মুসল্লিদের মধ্যে। মুসল্লীরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে দরুদ ও সালাম জিকির আসগার হাম নাথ পরিবেশন করেন। আহলান সাহালান, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী সহ বিভিন্ন ইসলামিক স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন জশনে জুলুস রেলি।

রেলি পূর্বে ইসলামী ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি পীর সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ মুজাদ্দেদী আল আবেদি বলেন, যে নবীর সৃষ্টি না হলে, আসমান জমিন লৌহ কালাম কিছুই সৃষ্টি হতো না সেই নবীর জন্মদিন উপলক্ষে আমরা ঈদে মিলাদুন্নবী জশনে জুলুস মিছিল আনন্দ রেলি করছি। এ কারণে আমরা বলছি সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী। তিনি বলেন নবীর জন্মদিন পালন নিয়ে যারা বিরোধিতা করছে তারা ইসলামে বিভেদ ও ফেতনার সৃষ্টি করছে। তিনি ধর্মপ্রাণ মুসলমানদের ঈমান ও আকিদা ঠিক রাখার জন্য সঠিক পথ বেছে নেওয়ার আহ্বান জানান।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!