নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জে  জেলা বিডিআর কল্যাণ পরিষদের মানববন্ধন : Nafiz Ashraf. Tnntv24

নারায়ণগঞ্জে  জেলা বিডিআর কল্যাণ পরিষদের মানববন্ধন : Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn

নারায়ণগঞ্জে  জেলা বিডিআর কল্যাণ পরিষদের মানববন্ধন

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড আওয়ামী লীগ সরকারের সুপরিকল্পনা ও ষড়যন্ত্র বলে দাবী করে ঘটনার পুনরায় তদন্ত, জেলে থাকা সদস্যদের মুক্তি ও চাকরীচ্যুত সকল বিডিআর সদস্যদের চাকরীতে পূর্নবহালের দাবীতে মানববন্ধন করেছে। বুধবার সকালে নগরীর চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে জেলা বিডিআর কল্যাণ পরিষদ এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। মানববন্ধন কর্মসূচিতে তাদের পরিবারের সদস্যরা অংশ গ্রহন করে। মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন বিডিআর পূর্নবাসন কেন্দ্রীয় সমন্বয়কারী শহীদুল রহমান ও নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী মোহাম্মদ সাইদুর রহমান।

মানববন্ধন চলাকালে বক্তরা বলেন, হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত, জেলে থাকা বিডিআর সদস্যদের মুক্তি ও চাকরীচ্যুত সকল বিডিআর সদস্যদের চাকরীতে পূর্নবহালের দাবী করেন। তারা বলেন, তৎকালীন সরকার সুপরিকল্পিত ভাবে এ ঘটনার মাধ্যমে ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জন দেশ প্রেমিককে হত্যা করে। তারা প্রহসনের বিচারের মাধ্যমে সহস্রাধিক বিডিআরকে জেলে বন্ধি করে রেখেছে। এতে ১৮ হাজারের বেশী বিডিআর সদস্যকে চাকরীচ্যুত করেছে। ফলে দীর্ঘ ১৫ বছরে তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। অভিজ্ঞ এসব সদস্যদের এ সময়ে দেশের কাজে লাগানোর জন্য প্রধান উপদেষ্টার আছে আবেদন জানান।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!