নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদীতে ফেরি থেকে ট্রাকসহ পাঁচ যানবাহন পরে তিন জনের মৃত্যু : Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদীতে ফেরি থেকে ট্রাকসহ পাঁচ যানবাহন পরে তিন জনের মৃত্যু : Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদীতে ফেরি থেকে ট্রাকসহ পাঁচ যানবাহন পরে তিন জনের মৃত্যু : Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদীতে ফেরি থেকে ট্রাকসহ

পাঁচ যানবাহন পরে তিন জনের মৃত্যু

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদী পার হওয়ার সময় ফেরি থেকে ট্রাকসহ পাঁচটি যান পড়ে যাবার ঘটনায় তিনজন মারা গেছে। শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে দুʼজনের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ ও কোষ্টগাডের ডুবুরি দল।
এর কয়েক ঘন্টা ঘটনার পর হাসপাতালে একজন মারা যান বলে জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) মো. হাসিনুজ্জামান।
নিহতরা হলেন: সিঙ্গাপুর প্রবাসী মাসুদ রানা (৩০), মোটরসাইকেল চালক মো. রফিক (৩৫) ও ভ্যান চালক স্বাধীন (২৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাত নয়টার দিকে ফচুল্লার বক্তাবলী এক দুর্ঘটনায় মাঝনদীতে পড়ে যায় একটি ট্রাক ও ট্রাকটির সামনে থাকা একটি মোটরসাইকেল, দুʼটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যান। ঘটনার পর ট্রাকের চালক সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন তিনজন।
তাদের মধ্যে রফিককে ঘটনার পরপরই উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে সাইনবোর্ডে বেসরকারি একটি হাসপাতালে নেওয়ার পথে রফিকের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সাড়ে ৪ ঘন্টা পর নৌ পুলিশের ডুবুরি দল নিখোঁজ মাসুদ ও স্বাধীন মরদেহ উদ্ধার করে। তাদের মধ্যে মাসুদের দেহটি পানির নিচ থেকে ক্ষতবিক্ষত অবস্থায় ফেরির পাখায় আটকে থাকা অবস্থায় উদ্ধার করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান।
নিহত মাসুদ রানা বক্তাবলী ইউনিয়নের গোপালনগরের আতাউর সরদারের ছেলে।
একমাস আগে সিঙ্গাপুর থেকে তিনি দেশে এসেছেন। আবারো সেখানে যাবার উদ্দেশ্যে নারায়ণগঞ্জ শহরে গাড়ি চালানোর প্রশিক্ষণ নিচ্ছিলেন। প্রশিক্ষণ শেষে ফেরার পথে নদী পার হবার সময় এ দুর্ঘটনার শিকার হন বলে পরিবারের সদস্যদের বরাতে জানান পুলিশ কর্মকর্তা হাসিনুজ্জামান।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!