নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধির ঘোষণা দিয়ে তীব্র প্রতিবাদে টিকতে পারলেন না জেলা প্রশাসক। Nafiz Ashraf,Tnntv24

নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধির ঘোষণা দিয়ে তীব্র প্রতিবাদে টিকতে পারলেন না জেলা প্রশাসক। Nafiz Ashraf,Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধির ঘোষণা দিয়ে তীব্র প্রতিবাদে টিকতে পারলেন না জেলা প্রশাসক। Nafiz Ashraf,Tnntv24

নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধির ঘোষণা দিয়ে তীব্র

প্রতিবাদে টিকতে পারলেন না জেলা প্রশাসক

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধির ঘোষণা দিয়ে তীব্র প্রতিবাদে টিকতে পারলেন না জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। হার মানতেই হলো তাকে। ফিরিয়ে নিলেন তার সিদ্ধান্ত। বর্ধিত ভাড়া ৫ টাকা নয়,আগের মতোই ৫০ টাকা চলবে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বন্ধন পরিবহন ও উৎসব পরিবহনের ভাড়। মালিকদের আবেদনের প্রেক্ষিতে গত বুধবার ( ২০ আগস্ট ) এক সভায় সিদ্ধান্ত দিয়েছিলেন বাসভাড়া ৫৫ টাকা। শুক্রবার ( ২২ আগস্ট ) সেই সিদ্ধান্ত তুলে নিতে বাধ্য হলেন জেলা প্রশাসক।

তীব্র সমালোচনা, বিরোধীতা ও প্রতিবাদের মুখে ঢাকা-নারায়ণগঞ্জ পথে বর্ধিত ৫ টাকা বাসভাড়ার সিদ্ধান্ত প্রত্যাহার করে পূর্বের মতো ৫০ টাকা রাখার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। শুক্রবার (২২ আগস্ট) সকালে জেলা প্রশাসকের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “অনিবার্য কারণবশত গত ২০ আগস্ট বন্ধন ও উৎসব পরিবহনের বর্ধিত ভাড়ার বিষয়ে গৃহীত সিদ্ধান্ত স্থগিত করা হলো। সেহেতু ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বন্ধন ও উৎসব পরিবহনের ভাড়া পূর্বের ন্যায় বহাল থাকবে।”

এর আগে গত বুধবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সভায় রাজনৈতিক ও নাগরিক নেতাদের বিরোধিতার পরও বাসভাড়া বাড়ানোর ঘোষণা দেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম। বৃহস্পতিবার সকাল থেকে এ পথে বর্ধিত বাসভাড়া কার্যকর করা হয়।

পরিবহন মালিক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা-নারায়ণগঞ্জ পথে আগে বেসরকারি কয়েকটি পরিবহনের বাস চলাচল করলেও বর্তমানে সিটি বন্ধন পরিবহন ও উৎসব ট্রান্সপোর্টের শতাধিক বাস চলাচল করে। এ পথে ৪৫ টাকায় নন-এসি বাসগুলোতে যাত্রী পরিবহন করলেও কোভিডের সময়ে বাসভাড়া একলাফে বাড়িয়ে ৬০ টাকা করা হয়। পরে তা পাঁচ টাকা কমিয়ে ৫৫ টাকা করা হয়।

গত বছর গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর নারায়ণগঞ্জে বাসভাড়া কমানোর দাবিতে আন্দোলন গড়ে তোলে নারায়ণগঞ্জ যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। তারা আধাবেলা হরতালেরও ঘোষণা দেন। পরে হরতালের একদিন আগে ১৬ নভেম্বর তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হাসান বাস-মালিক ও যাত্রী অধিকার ফোরামের সঙ্গে বৈঠক করে বাসভাড়া কমিয়ে ৫০ টাকা নির্ধারণ করেন।

এই সিদ্ধান্তের নয় মাসের মাথায় বাসভাড়া পুনরায় বাড়ানো হয়। যদিও নারায়ণগঞ্জ-ঢাকা পথে সরকারি পরিবহন বিআরটিসির যেসব বাস চলে সেগুলোর ভাড়া ৪৫ টাকা।

এদিকে, গত বুধবার বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্তের পর ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাজনৈতিক, নাগরিক, ছাত্র ও পেশাজীবী সংগঠনের নেতারা। বৃহস্পতিবার ছাত্র-জনতার ব্যানারে বাসভাড়া প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। শুক্রবার ও শনিবার কর্মসূচি ঘোষণা করে গণসংহতি আন্দোলন ও যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম।

দিনভর ব্যাপক সমালোচনা ও তীব্র বিরোধীতার পর শুক্রবার সকালে জেলা প্রশাসক বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!